Tuesday , 4 April 2023 | [bangla_date]

ভিজিডি তালিকায় অনিয়ম ও জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করায় ইউএনও’র অপসারণের দাবিতে খানসামা ইউপি সদস্য ঐক্য ফোরামের মানববন্ধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৩-২৪ সালের জন্য ভিডবিøউবি কর্মসূচীর আওতায় ভিজিডি তালিকা প্রণয়নে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করার প্রতিবাদে ইউএনও রাশিদা আক্তারের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইউপি সদস্য-সদস্যাগণ, আনসার ভিডিপি ও এলাকাবাসী।
সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী খানসামা উপজেলা ইউপি সদস্য ঐক্য ফোরাম ও এলাকাবাসীর আয়োজনে খানসামা ডাকবাংলো সম্মুখ সড়কে বিভিন্ন পেশার প্রায় পাঁচ শতাধিক লোকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকসহ বক্তব্য রাখেন ইউপি সদস্যগণ ও স্থানীয়রা।
খামারপাড়া ইউপি সদস্য আখতার হোসেন তাঁর বক্তব্যে বলেন, ২০২৩-২৪ সালের জন্য ভিডবিøউবি (ভিজিডি) কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন যে তালিকা প্রণয়ন করেছে সেটি নিয়ম মেনে হয়নি। ইউএনও মহোদয় অটোমেশনের কথা বলে স্বেচ্ছাচারিতা করে তালিকা তৈরী করেন।
খানসামা উপজেলা ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চুরি-ছিনতাই রোধে স্থানীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলীর পরিকল্পনায় ২০০৯ সালে আনসার ভিডিপি সদস্যদের রাত্রিকালীন পাহারাদার হিসেবে রাখা হয়। কিন্তু চলতি মৌসুমের ভিজিডি তালিকায় রাত্রিকালীন পাহারাদার, কমিউনিটি ক্লিনিকের আয়া ও বিভিন্ন দপ্তরের বিনা বেতনের কর্মচারীর নাম নেই। এতে উপজেলা জুড়ে তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছে। এই ঘটনার সুরাহা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য,ইউনিয়ন পরিষদের মতামত ও ভিডবিøউবি ইউনিয়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষর ছাড়াই ইউএনও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি সচিব খানসামা উপজেলায় চূড়ান্ত হওয়া ভিডবিøউবি কর্মসূচীর ২৬৫৯জনের তালিকা সংশোধন করার দাবিতে গত ১০ জানুয়ারী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ৪ ঘন্টা অবরুদ্ধ করেছিল ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা। পরে ওসি চিত্তরঞ্জন রায়ের হস্তক্ষেপে দুই পক্ষের বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে এই উদ্ভুত পরিস্থিতির সুরাহা না হওয়া পর্যন্ত মাসিক সভাসহ উপজেলা প্রশাসনের সকল কাজ বর্জন করেন ৬ ইউপি চেয়ারম্যানগণ। কিন্তু এখনও এ বিষয়ে কোন বৈঠক না হওয়া বা সমাধানের আশ্বাস মেলেনি বলেই ক্ষোভে মানববন্ধন করেছেন তাঁরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের মতবিনিময়

সেণ্ট যোসেফস স্কুলে প্রযুক্তি ও বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর দেখতে উৎসুক জনতার ভীড়

কাহারোলে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তির অনিশ্চয়তায় বীরগঞ্জের প্রফুল্ল রায়

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে

হলিল্যান্ড স্কুল দিনাজপুর এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয়েছে -পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিনাজপুরে লিফলেট বিতরণ