Sunday , 2 April 2023 | [bangla_date]

মুজাবর্ণীতে রাস্তা চলাচলে জনসাধারণের দুর্ভোগ চরমে

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলা সংলগ্ন ঠাকুরগাও সদর উপজেলার ১৫ নং দেবীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড়ের মুজাবর্ণী প্রধানপাড়া রাস্তাটিতে গত দুই দিনের সামান্য বৃষ্টিতে হাটু পানি জমে থাকায় জনসাধারণের দুর্ভোগ চরমে উঠেছে। ঠাকুরগাঁও এলজিইডি বাস্তবায়নে ২০১৮ সালের ৩০ অক্টোবর এই রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। র্দীঘ ৫ বছরেও এই রাস্তার কাজটি সমাপ্ত করা হয়নি। এই এলাকার মানুষজন বার বার এলজিইডি অফিসে ধরণা দিয়েছে কিন্তু বাজেট না থাকার কারণে এলজিইডি কর্তৃপক্ষ এই কাজটি সমাপ্ত করতে পারেনি বলে এলাকাবাসীরা জানিয়েছে। সরজমিনে গিয়ে মুজিবণী প্রধানপাড়া গ্রামের আশরাফুল, আব্দুর রহমান, জিয়ারউদ্দীন, ছলেমান আলী, হাফিজউদ্দীন ও আছিরুল এর সাথে কথা বললে তারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষজন চলাচল করেন। এই রাস্তা দিয়ে স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও মাদরাসায় যায়। এই রমজান মাসে এই এলাকার মুসুল্লিরা তারাবির নামাজ আদায় করতে গেলেও রাস্তায় পড়ে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়। বিশেষ করে বেশি কষ্ট পায় ভ্যানগাড়ী, সাইকেল ও মটরসাইকেল চালকেরা। রাস্তা জমে থাকা হাটু পানিতে মানুষ জনের চলাচলে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী এই মুজাবণী প্রধানপাড়া রাস্তাটি দ্রæত সংস্কারের জন্য সরকারের উদ্ধর্তন কতৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের খেলা

রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি আল আমিন সম্পাদক সুমন পাটোয়ারী

জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উদ্যোগে বোচাগঞ্জ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপননের কাজ চলছে

আলোচিত গফুর মাষ্টারের পাশে দাড়ালেন বিশিষ্ট সমাজসেবক এ্যাড আহসান হাবিব

ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে শিশুদের পড়াশুনায় সম্পৃক্ত করতে তাদের অভিভাবকদের খাদ্য সহায়তা প্রদান

দিনাজপুরে মোটরবাইককে টেনে-হিঁচড়ে ১৫০গজ দূরে নিলো ট্রাক, যুবক নিহত

পীরগঞ্জে গরু ও মহিষের ১০টি গাড়িতে করে কনের বাড়িতে গেলেন বর

বীরগঞ্জ এপি ও সুজালপুর ইউপি’ র যৌথ আয়োজনে শিশুশ্রম দিবস পালিত

হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে নেপাল দ‚তাবাসের ডেপুটি চিফ অব মিশন’র সৌজন্য সাক্ষাৎ