Tuesday , 11 April 2023 | [bangla_date]

যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্য মামলা প্রত্যাহার সহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি\ যমুনা টেলিভিশনের ক্রাইম সিনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের জেরে রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান সহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় পঞ্চগড় সাংবাদিক সমাজের ব্যানারে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেরে বাংলা চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও সমাবেশে যমুনা টেলিভিশনের রিপোর্টার রনি মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ,সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ,চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি হোসেন রায়হান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম, বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন,এখন টিভি ও কালের কন্ঠের প্রতিনিধি লুৎফর রহমান, পঞ্চগড় জেলা সম্মিলিতি সাংস্কৃতিক সামাজিক আনদোলনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, বোদা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গনমাধ্যমকর্মীরা।
মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান মাজহারুল মান্নান সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, এ আইনে গ্রেপ্তারকৃত সাংবাকিদের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান। অন্যথায় সারাদেশে সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করার হুশিয়ারি দেন বক্তারা ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

বীরগঞ্জে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

ঘোড়াঘাটে রোগীর শরীরে অন্য গ্রæপের রক্ত পুশ করার অভিযোগ

খানসামায় যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু গ্রেপ্তার

পঞ্চগড়ে বয়স্ক মায়ের বাড়িতে পুত্র ও পুত্রবধূর অগ্নিসংযোগ, মামলা

রাণীশংকৈলে শেখ কামালের জন্মদিন পালিত

আত্রাই নদীর জেগে ওঠা চরে খানসামা উপজেলায় স্বপ্ন বুনছেন কৃষক-কৃষাণী

এবির ব্যাটিং জৌলুসে দর্শক যখন কোহালিও দুরন্ত: নাইটদের কাঁটা হয়ে উঠলেন এবি ডিভিলিয়ার্স। আইপিএল

ক্যারি অন সিস্টেম পুর্নবহাল ও সিজিপিএ সিস্টেম বাতিল দাবীতে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন মেডিকেল কলেজ শিক্ষার্থীদের

খানসামা থানা পরিদর্শনে পুলিশ সুপার