Tuesday , 11 April 2023 | [bangla_date]

রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া অন্তরায়ের ভর্তির টাকা তার বাবার হাতে তুলে দিলেন ইউএনও আফছানা কাওছার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া অন্ত রায়ের ভর্তির টাকা তার বাবার হাতে তুলে দিলেন মানবিক ইউএনও আফছানা কাওছার। অফিসারদের নিজ বেতনের অংশ থেকে দেয়া এ অর্থ সোমবার দুপুরে তার কার্যালয়ে অন্ত রায়ের বাবা জাপান কুমার রায়ের হাতে তুলে দেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া মেধাবী ছাত্র অন্ত রায়ের বাবা জাপান কুমার রায় জানান, তিনি দিনাজপুর সোসাইটি ফর উদ্যোগ নামের একটি এনজিওতে চাকুরী করেন। তার স্ত্রী শৈব্যা রাণী একজন গৃহীনি এবং বাড়ীর সাথে ছোট একটি দোকান করেন। ২ ছেলে ১ মেয়ের মধ্যে অন্ত রায় সবার বড়। অন্তরায় দিনাজপুর জেলা স্কুল থেকে এস.এস,সি ও দিনাজপুর সরকারি কালেজ থেকে এইচ,এস,সি পাশ করে এবার রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তার ভর্তিও জন্য অনেক টাকার প্রয়োজন। এদিকে মেয়ে মনি রায় দিনাজপুর সেন্ট ফিলিফস্ স্কুল এন্ড কলেজে ১০ শ্রেণীতে পড়ে। ছোট ছেলে অনন্ত রায় দিনাজপুর জেলা স্কুলে ৫ম শ্রেণীতে পড়া লেখা করে। ছেলে মেয়েদের পড়া-লেখার যোগান দিতে প্রতিনিয়ত আমাকে হিমশিম খেতে হয়। তার ছেলের ভর্তির জন্য মানবিক সাহায্যের আবেদন করেছিলাম। বিরল উপজেলার মানবিক নির্বার্হী অফিসার আফছানা কাওছার জানান, অন্ত রায়ের মেডিকেলে ভর্তির জন্য কত টাকা দিলাম এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটা একটি মনের প্রশান্তি। অন্ত রায়ের মত ছেলে যেন প্রতিটি ঘরে ঘরে গড়ে উঠে। সে দেশ ও দশের গর্ব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এমবিএসকের উদ্দোগ্যে কৃষি-মৎস্য ও প্রানি সম্পদ খাতের সফল খামারি উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠান

রাণীশংকৈল কোভিট-১৯ টিকাকেন্দ্রে স্বাস্থ্য উপেক্ষিত

ঠাকুরগাঁও ইতিহাস সম্মিলনীর আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

ঠাকুরগাঁওয়ে ‘‘আজাদ মেলা’য় চলছে অশ্লীল নৃত্য ও লটারি ” এতে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা– নষ্ট হচ্ছে যুবসমাজ !

প্রথমবারের মত পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মুক্তিযুদ্ধ ও বাংলা ভাষার চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত করতে হবে -হুইপ ইকবালুর রহিম

ফুলবাড়ীতে কালী’র মাথা ভেঙে  নিয়ে গেছে দুর্বৃত্তরা

ফুলবাড়ীতে কালী’র মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

কাহারোলে মুজিব বর্ষ উপলক্ষে ৯২টি পরিবারকে শেখ হাসিনার উপহার হিসেবে জমি ও গৃহ প্রদান

বীরগঞ্জে সাংবাদিক আব্দুর রাজ্জাকের বড় ভাই ইন্তেকাল