Thursday , 20 April 2023 | [bangla_date]

রাণীশংকৈলে কলিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্বোধন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হাজী কলিমউদ্দিন ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে উপজেলার নেকমরদ ইউনিয়নে লধা বাড়ি পারকুন্ডা গ্রামে মরহুম হাজী কলিমউদ্দিন ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

হাজী কলিম উদ্দিন ফাউন্ডেশনের জেষ্ঠ্য পুত্র মুন্সী আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,সাবেক সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সদস্য আব্দুর রহিম, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী আবু তোরাব মানিক,অ্যাডভোকেট আকতার হোসেন প্রমূখ।

ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেলা আইনজীবী সমিতির বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় ফাউন্ডেশনের হাজী কলিম উদ্দিনের মেধা মনন ও চিন্তাকে সাধুবাদ জানিয়ে তার ত্যাগ ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

এদিন ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা বাবদ অসচ্ছল রোগীদের চিকিৎসার অনুদান প্রদান করা হয়।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অবাহ্যত থাকবে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সেরা মায়েদের সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলায় ভক্তদের মিলন মেলা

ভাইরাল সাইমনের দুই চোখ ৯০% অকেজো ঃ চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা

বালিয়াডাঙ্গীতে মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ভুল ,ছেলে রেজিস্ট্রেশন কার্ডে মেয়ে ছবি ! আবার সংশোধনী ফি

পীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

রাণীশংকৈলে বেড়ে গেছে  বাই-সাইকেল চুরি !

রাণীশংকৈলে বেড়ে গেছে বাই-সাইকেল চুরি !

পার্বতীপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী নাজিম গ্রেফতার

রোববার সারাদেশে বজ্রপাতে নিহত হয়েছে ২৮ জন

রোববার সারাদেশে বজ্রপাতে নিহত হয়েছে ২৮ জন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১

পীরগঞ্জে শেখ রাসেল দিবস পালনে প্রস্তুতিমূলক সভা