Sunday , 2 April 2023 | [bangla_date]

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর নিহত

সফিকুল ইসলাম শিল্পী, রারানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা কওমি মাদরাসার সামনে পাঁকা রাস্তায় শনিবার (১ এপ্রিল) বিকেলে একটি গমভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামসুল হক (৬০) নামে এক ব্যক্তি মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত সামসুল পশ্চিম কাদিহাট পাটাগড়া পঞ্চায়েত বস্তির বাতাসু মোহাম্মদের ছেলে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে সামসুল হক বাইসাইকেলযোগে মহারাজা বাজার থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কওমি মাদরাসা গেটের সামনে পাটাগড়া চৌরাস্তা থেকে বিপরীতমুখী একটি গমভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকার নিচে পড়ে সামসুল হকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ
ঘটনাস্থলে এসে ট্রাকটিকে জব্দ করে।

রানীশংকৈল থানার ওসি জানান, ট্রাকের ড্রাইভার পলাতক, এনিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আটোয়ারীতে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

পঞ্চগড় পরিবার কল্যাণ সহকারী পদে চাকুরীর মৌখিক পরীক্ষায় জালিয়াতি আটক ৪ জনের মধ্যে দুই সহযোগি দুই দিনের রিমান্ডে

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়

বোচাগঞ্জে মাদক ডিলার ফাহিমকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

বীরগঞ্জের আদিবাসী মিলন মেলায় জীবন সঙ্গীর খোঁজে তরুন-তরুনীরা

হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি