Saturday , 29 April 2023 | [bangla_date]

লিগ্যাল এইডের মাধ্যমে বিচার প্রার্থী মানুষ যেন বিচার পায় সে ব্যাপারে আরও প্রচার ও তৎপরতা বাড়াতে হবে–রেলপথ মন্ত্রী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ রেলপথ মন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন.আর্থিক ভাবে দুর্বল ও সামাজিক সুবিধা বঞ্চিত সাধারণ নাগরিক যেন অধিকার প্রতিষ্ঠায় আইনি সহায়তার অধিকার পায় সেটা নিশ্চিত করতে আইন সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি শুক্রবার পঞ্চগড় জজ কোটের হলরুমে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী লিগ্যাল এইডের মাধ্যমে বিচার প্রার্থী মানুষ যেন বিচার পায় সে ব্যাপারে আরও প্রচার ও তৎপরতা বাড়ানোর আহবান জানান। পঞ্চগড় জেলা আইন সহায়তা কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো.শরীফ হোসেন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে সংসদ সদস্য মো.মজাহারুল হক প্রধান,জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা,জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাবরিনা আলম,জজ কোটের পিপি অ্যাডভোকেট আমিনুল ইসলাম,সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আজিজার রহমান আজু বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথি বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। পরে জজ কোট চত্বর থেকে একটি বণাঢ়্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা সদরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইয়াবাসহ আটক-১

তেঁতুলিয়ায় তামাক নিয়ন্ত্রক বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে সুগারমিল কর্মকর্তা কর্মচারিদের কৃষি বিভাগকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন !

পীরগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়রপদে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

৩ ঘন্টার ব‍্যবধানে হরিপুরে আগুনে পুড়ল আরও ১৬টি বসত ঘর

স্মার্ট ব্রেইন বাংলাদেশ থাইল্যান্ড থেকে পুরস্কারপ্রাপ্ত দিনাজপুরের ৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: সাংবাদিকদের সাথে আ’লীগ মনোনীত প্রার্থীর মতবিনিময়

হরিপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

আটোয়ারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

তেঁতুলিয়ায় যুব উন্নয়নের দুই মাসব্যাপি কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন