Friday , 7 April 2023 | [bangla_date]

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তারাল কর্তৃক অনার্স ২য় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানি, অশ্লীল ছবি তোলা, অপহরণ ও ধর্ষন চেষ্টার প্রতিবাদ এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার কোঠাপাড়া বশভাংগা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী ছাত্রীর বাবা, সহপাঠী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্যে বলেন, বসভাঙ্গা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তারুল ইসলাম মুক্তা দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী ওই ছাত্রীকে পড়িয়ে আসছিলেন। বিভিন্ন ভাবে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তিনি ভুক্তভোগী ছাত্রীকে অপহরণ করে অশ্লীল ছবি তোলেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এর আগেও তিনি তার বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রীকে যৌন হয়রানী করেন যা ওই ছাত্রীদের পরিবার মান সম্মানের ভয়ে মুখ খোলেনি। এখন তিনি মোটা অংকের টাকা দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন। এ ধরনের ক’রুচিপূর্ণ মানুষ শিক্ষক হিসেবে বহাল থাকতে পারেন না বলে জানান বক্তারা। এছাড়াও তাকে দ্রæত আইনের আওতায় এনে তার যথোপযুক্ত শাস্তির দাবীও জানান বক্তারা ।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মুক্তারুল ইসলাম মুক্তার ব্যক্তিগত মুঠোফোনে (০১৭২১০১১৪২৮ ) যোগাযোগ করা হলে তার স্ত্রী তামান্না অক্তার লাকী জানান, মুক্তারুল ইসলাম বাসায় নেই এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যে। তিনি একজন আদর্শ শিক্ষক এবং আদর্শ পিতা। এলাকার এবং বিদ্যালয়ের একটি কুচক্রি মহল তাকে ফাসানোর জন্যই এসব করছে। এছাড়াও এ বিষয়ে মোটা অংকের টাকা দিয়ে সমাধানের ব্যাপরটিও মিথ্যে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা হৃদয় দিয়ে ধর্মকে ধারণ করেন বলেই বাংলাদেশে আজকের এই দৃশ্যমান অবয়ব -মনোরঞ্জন শীল গোপাল

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে ওয়াটার অফিস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর

ঠাকুরগাঁওয়ে তেলের দাম বৃদ্ধির খবরে উপচে পরা ভীড় ফিলিং স্টেশন গুলোতে

জ্বালাও পোড়াও অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগ সহ সকলকে সজাক থাকতে হবে—-রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

দিনাজপুর জেলা আই. এস.পি.এ.বি-এর সদস্যদের মতবিনিময় সভা

আওয়ামী লীগের চুনোপুটি হয়েছে রুই কাতল -বালিয়াডাঙ্গী বিএনপি’র মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকা ডুবির ৪৫ দিন পর নিখোঁজ একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌ প্রতিমন্ত্রী