Friday , 21 April 2023 | [bangla_date]

শেষ মূহুর্তের ঈদের বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা

দিনাজপুর প্রতিনিধি \
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে টানাটানিতে থাকা লোকজন ঈদের পোশাক ক্রয়ে মার্কেটে কতটা ভিড় জমাবেন ও জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় প্রভাব পড়তে পারে ঈদের কেনাকাটায়, তা নিয়ে শঙ্কায় ছিলেন ব্যবসায়ীরা। তবে এসব উপেক্ষা করে এবছর দিনাজপুরে বিভিন্ন উপজেলায় রমজানের শুরু থেকেই ঈদের কেনাকাটা জমে উঠেছে। ঈদ যতই ঘনিয়ে আসছে, মার্কেটে ক্রেতাদের আনাগোনা ততই বেড়েছে। শেষ মূহুর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। যদিও বাড়তি দামে ক্রেতাদের অসন্তোষ রয়েছে, তারপরও বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বিভিন্ন মার্কেটে দেখা যায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এ বছর আগেই ঈদের কালেকশন শুরু করেন ব্যবসায়ীরা। কোথাও নারীদের ড্রেস, কোথাও পুরুষ, কোথাও বা দেখা মিলছে শিশুদের কালেকশনের সমাহার। কোনো কোনো দোকানে আবার নারী-পুরুষ-শিশুসহ সব বয়সী মানুষের তৈরি পোশাক বিক্রি হচ্ছে। রমজানের ১৫ রোজার পর ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেউ দোকানে এসে পছন্দের কাপড় বাছাই করছেন। কেউ কাপড় কিনে খুশিমনে বাড়ি ফিরছেন। কাপড়ের দোকানগুলোতে ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য রেখে দোকানিরা বিভিন্ন ধরনের কাপড় তুলেছেন। এসব কাপড় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
কাপড় কিনতে এসেছেন গোয়ালডিহির আইনুল হক জানান, কাপড়ের দাম আগের চেয়ে তুলনাম‚লক বেশি। তবে নিজের পছন্দ করে ঈদের বাজার করতে পেরে খুশি তিনি।
আরেক ক্রেতা ডাঙ্গাপাড়া গ্রামের মোসাদ্দেক হোসেন বলেন, ঈদের মার্কেট করতে এসেছিলাম। জিন্স প্যান্ট ও পাঞ্জাবি কিনে এখন বাড়ি ফিরছি। তবে তুলনাম‚লক আগের চেয়ে দাম বেশি।
পাকেরহাটের মেহেদী গার্মেন্টস এন্ড বিয়ে সাজ ঘরের স্বত্বাধিকারী মেহেদী হাসান চৌধুরী বলেন, গত দুবছর ঈদে বেচাকেনা অনেক খারাপ গেছে। এবার দোকানে বাহারি পোশাকের কালেকশন রয়েছে।দামও ক্রেতাদের নাগালে। ১৫ রোজার পর থেকেই পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে। তবে আগের চেয়ে ছোট-বড়দের কাপড়ে ৫০-২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
পাকেরহাটের অভিজাত পোশাকের দোকান মা-মনি বস্ত্র বিতান এন্ড শপিংমলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, আমাদের দোকানে এবার আকর্ষণীয় পাঞ্জাবি, শার্ট, শিশুদের কাপড়সহ ছোট-বড়দের নানা ধরনের পোশাকের কালেকশন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চত্বর উদ্বোধন

ঘোড়াঘাটে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন

বৈষম্য বিরোধী সাধারন শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে হাবিপ্রবির বিশ্ব বিদ্যালয় প্রশাসন ৭ টি হলের নাম পরিবর্তন করলেন

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাৎ, চক্রের তিনজন রিমান্ডে

পীরগঞ্জে শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা

সেতাবগঞ্জ চিনিকল পূনরায় চালু করার দাবিতে আন্দোলন পরিষদের গণ স্বাক্ষর কর্মসূচী পালন

কাহারোলে বিএনপির নেতা মনজুরুলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের প্রকল্পের টাকায় চেয়ারম্যানের পকেটে– ডিসির কাছে অভিযোগ

অভিজিৎ হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড