Monday , 3 April 2023 | [bangla_date]

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষিকার পাশে মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল কলেজের সিনিয়র শিক্ষিকা আরুফা আকতারের পাশে দাড়িয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত, এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
শনিবার (১ এপ্রিল) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আরুফা আক্তারের শারীরিক খোঁজ-খবর নেন ও উন্নত চিকিৎসার জন্য ডিউটিরত চিকিৎসকদের পরামর্শ প্রদান করেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
এই সময় আহত এই শিক্ষিকার চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন এবি ফাউন্ডেশন এর চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী মন্ডল, জিয়া হার্ট ফাউন্ডেশনের কবীর, সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ অনেকে।
উল্লেখ্য, গত শনিবার দিনাজপুর থেকে চিরিরবন্দর আসার পথে বেকিপুল নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন শিক্ষিকা আরুফা আক্তার। এতে মাথা ও বুকের পাঁজরে গুরুতর আঘাত পেয়ে বর্তমানে জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে স্কুল ছাত্রীর আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

হরিপুরে বৃষ্টি ও দমকা বাতাসে আমন ধানের ব্যাপক ক্ষতি

রাণীশংকৈলে আউশ ধান চাষে পাল্টে দিবে সমলয়, বাচঁবে সময় বাড়বে ফসল !

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

আটোয়ারীতে ৪র্থ দফা অবরোধে সতর্ক অবস্থানে আইনশৃংখলা বাহিনী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সড়কের দু’পাশই ধান মাড়াই ও খড় শুকানো দখল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের সুস্থতা কামনায় পঞ্চগড়ে মসজিদে বিশেষ দোয়া

করোনায় একদিনে আরও ২৩৭ জনের মৃত্যু

অরবিন্দ শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন