Saturday , 8 April 2023 | [bangla_date]

হরিপুরে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ৪টি ঘর, ১টি গরু ও ৩টি ছাগলসহ ঘরের সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে আজ শনিবার (৮ এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্থ ঐ পরিবারের মাঝে কম্বল, শুকনো খাবারসহ আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়,শুক্রবার (৭এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার দনগাও কোয়ালিম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে দনগাও কোয়ালিম গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আইনুল হকের বসতবাড়ির গরুর ঘর থেকে কয়েলের আগুন থেকে সুত্রপাত হয়। এতে মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আইনুল এবং তার ভাই জহির উদ্দিনের
বসতবাড়ির ৪টি ঘর, একটি গরু,৩টি ছাগলসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়। চেষ্টা করে গ্রামবাসি আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক জানান,উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুলসহ আমি
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে ঐ পরিবারের মাঝে কম্বল, শুকনো খাবার, নগদ অর্থ প্রদান করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গরম হয়-তবে রাজপথ নয়, বিএনপি’র চিল্লানীতে টেলিভিশনের পর্দা গরম হয়—নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বিরলের সরিষা ক্ষেতে বিষধর ‘রাসেল ভাইপার’

বোচাগঞ্জে এলইডি লাইট ও অদক্ষ চালকের হাতে অটো রিক্সায় ঘটছে সড়ক দূর্ঘটনা

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা জাকের আলী আর নেই

বঙ্গবন্ধু ও বীর শ্রেষ্ঠদের প্রতিকৃতির সামনে পরে ছিল আবর্জনা, খবর পেয়ে ছুটলেন জেলা প্রশাসক

আটোয়ারীতে পাপোশ ও শতরঞ্জি তৈরীর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগঞ্জে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন।। বিস্তারিত- – –