Friday , 28 April 2023 | [bangla_date]

হরিপুরে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে র‍্যালী হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় হরিপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,হরিপুর উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি বুলবুল তালুকদার, হরিপুর মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাসুদুর রহমান হামিদী,হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ জামান প্রমুখ।

এ সময় সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তার লক্ষ্যে সরকার ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ নামে একটি আইন প্রণয়ন করে। আইনের আওতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করা হয়। ২০০৯ সাল থেকে এ কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়। তবে ২০১৩ সাল থেকে দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে তাক লাগাচ্ছে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও-৩ আসনে কোন পূজা মন্ডপ কাঁচা থাকবেনা —– ব্যারিস্টার রোকুনুজ্জামান

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার !

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!

৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

বোদা পৌরসভা নির্বাচনে মেয়রসহ ৪৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাণীশংকৈলে সাংবাদিকের স্ত্রীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

আটোয়ারীতে শীতার্তদের পাশে প্রথমআলো বন্ধু সভা ট্রাস্ট

দিনাজপুর জেলা আই. এস.পি.এ.বি-এর সদস্যদের মতবিনিময় সভা

বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রতি মেলা অনুষ্ঠিত