Thursday , 13 April 2023 | [bangla_date]

হরিপুরে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা আটক-৭

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ৭জনকে আটক করেছে।

বুধবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্ৰামে এস আই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক মামলার এজাহার নামীয় আসামি মাইনুদ্দিন ওরফে ছোটন(২৮) কে তার বাড়ি থেকে আটক করার সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চেচামেচি করে স্থানীয়দের তাকে উদ্ধার করার জন্যে ডাকহাক দিলে এজাহার নামীয় ২৫ জন আসামিসহ আরও অঙ্গাত ৪০/৫০ স্থানীয় লোকজন পুলিশের উপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এঘটনায় এস আই রাশেদুল ইসলাম ও পুলিশ সদস্য আব্দুর রশিদ আহত হয়।

খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার পূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় হরিপুর থানায় রাতেই ২৫জনের নাম উল্লেখ এবং ৪০/৫০ জন অঙ্গাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে দিলগাও গ্রাম থেকে এজাহার নামীয় ৭ আসামিকে আটক করে। আটককৃতরা হল দিলগাও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সোহাগ(২৮),খতিবের ছেলে দুলাল হোসেন(২৬),মৃত আব্দুল হামিদের ছেলে ফজিল উদ্দিন(৫২),ফজিল উদ্দিনের ছেলে মোকলেসুর রহমান(২২),মৃত শফিউল্লাহর ছেলে আব্দুল্লাহ(৪৮),ফজিল উদ্দিনের ছেলে রুবেল ইসলাম(২৮) ও মৃত আফতাব উদ্দিনের ছেলে হামিদুর রহমান(৫০)।

হরিপুর থানার সেকেন্ড অফিসার এস আই দীন মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধাদান, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে, চিরুনি অভিযান চালিয়ে এজাহার নামীয় ৭ আসামিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ঢোমঢমিয়া কালীর মেলায় ১৪৪ ধারা জারি

বোচাগঞ্জে নির্মানের ১ বছরেই গুড নেইবারস স্কুলে ফাটল আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবক

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থেকে চু’রি হওয়া তিনটি ট্রান্সফরমার ও ট্রাকসহ একজনকে আ’টক করেছে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ

করোনায় একদিনে আরও ১৭৮ জনের মৃত্যু

পঞ্চগড় হাসপাতালের নতুন ভবন চালু করতে ১০ লাখ টাকা অনুদান দিল জামায়াত গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোন মূল্য নেই -জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম

২৭কেজি গাঁজাসহ মাদককারবারিকে আটক

ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার  এক শিক্ষার্থী বহিষ্কার

ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী বহিষ্কার

চড়ুই পাখির কলরবে থমকে যান পথচারীরা

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

পঞ্চগড়ে শেখ রাসেলের জন্মদিনে আলোচনা সভা ও দুস্থ-এতিমদের মাঝে খাবার বিতরণ