Friday , 14 April 2023 | [bangla_date]

হরিপুরে বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে বর্ন্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: বাংলার শুভ নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষ্যে বর্ন্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শোভাযাত্রাটির উদ্ধোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল ।

মঙ্গল শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা, জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্তসহ বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো গ্রামীণ ঐতিহ্যে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যমন্ডিত ফেষ্টুন বহন করা হয়। উপজেলা চত্বরে সমবেত কন্ঠে এসো হে বৈশাখ এসো এসো গানটি পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘোষনা করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে হাফেজ তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় এক পরিবার

পঞ্চগড়ের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দুরিকরণের দাবিতে অনশন পানি পান করিয়ে অনশন ভাঙ্গালেন জেলা প্রশাসক

মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে খানসামার আলু

পীরগঞ্জে টেকনিক্যাল কলেজে অংশিজন সমন্বয় সভা

রাণীশংকৈলে সড়কে প্রাণ হারালো আদিবাসী

পীরগঞ্জে সন্ধার পরেই কলেজ বাজার এলাকায় ব্যবসায়ীর টাকা ছিনতাই:

তেঁতুলিয়া প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী

আওয়ামী লীগের চুনোপুটি হয়েছে রুই কাতল -বালিয়াডাঙ্গী বিএনপি’র মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ