Saturday , 8 April 2023 | [bangla_date]

হরিপুরে ২কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে
২ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি পালসার মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ।

আটককৃতরা হল নন্দগাও মুন্সীপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আজিজুল হক ও
পীরগঞ্জ উপজেলার ভাকুড়া পাট ধনিপাড়া নারায়ণপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে পলাশ(৩৪)।

গতকাল শুক্রবার(৭ মার্চ) বিকাল ৫টায় এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দগাও ঝাবরগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে অভিযান চালিয়ে প্রথমে ৫০ গ্রাম গাজাসহ নন্দগাও মুন্সী পাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আজিজুল হককে আটক করে। তার দেওয়া তথ্যমতে আমগাও ইউনিয়নের ফেডারেশন অফিস সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া পাট ধনিপাড়া নারায়ণপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে পলাশ(৩৪)কে ২কেজি ৫০ গ্রাম গাজাসহ আটক করে। এই ঘটনায় হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়,দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে এই এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল তারা এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে।

হরিপুর থানার ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, অভিযান চালিয়ে গাজা ও মোটরসাইকেল সহ দুইজন আটক করা হয়।
আজ শনিবার সকালে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

সুবিধাবঞ্চিত ১৫০ শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে ৯টি শকুন অবমুক্তর অপেক্ষায়

দিনাজপুরের মওসুমের তালশাঁসের কদর বেড়েছে

দিনাজপুরের মওসুমের তালশাঁসের কদর বেড়েছে

দিনাজপুরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

আটোয়ারীতে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা

বোচাগঞ্জে খালাসউদ্দিন ওয়াক্ফ এস্টেট এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী

আটোয়ারীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

দিনাজপুর পৌর পরিষদের সাথে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়