Saturday , 15 April 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ এপ্রিল সকাল ১০ টায় একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাবিপ্রবির টিএসসি প্রাঙ্গন হতে শুরু হয়ে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, আইকিউএসি এর পরিচালক, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক, বিভিন্ন হলের হল সুপারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. ইমরান পারভেজ অংশগ্রহণকারীদের নববর্ষের শুভেচ্ছা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা

বিয়ের ৯ বছর পর একসাথে ৩ সন্তানের জন্ম

গত তিন মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু

ঘোড়াঘাট পৌরসভার  বাজেট ঘোষণা

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

দিনাজপুরে সড়ক অবরোধ করে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

খানসামায় অসহায় পরিবারকে বাড়ি নির্মাণ করে দিলেন উপজেলা চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মভাবে  নিয়োগ প্রদানের বিরুদ্ধে আদালতে মামলা

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মভাবে নিয়োগ প্রদানের বিরুদ্ধে আদালতে মামলা

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা

পীরগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান

১৮ ফেব্রুয়ারী ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ