Saturday , 20 May 2023 | [bangla_date]

ফুলবাড়ীতে পানি নিস্কাশন বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে চলাচলের রাস্তায় জলাবদ্ধতা গ্রামবাসীর চরম দুর্ভোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীতে পানি নিস্কাশনের রাস্তা বন্ধ করে দেয়ায়, চলাচলের রাস্তায় জলাবদ্ধাতা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগে পড়েছে পাঁচ হাজার গ্রামবাসী।
উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহদিপুর গ্রামে। সে গ্রামের একমাত্র চলঅচলের রাস্তায় জলাবদ্ধাতা সৃষ্টি হওয়ায় গ্রামবাসীরা চলাচল করতে পারছেনা, এমন কি তাদের উৎপাদিত কৃষি পণ্য বহন করতে চরম বিপাকে পড়েছে গ্রামের বাসীন্দারা।
সরেজমিনে দেখা যায় মহদিপুর গ্রাম থেকে খয়েরবাড়ী ইউনিয়ন কার্যালয়সহ লক্ষিপুর বাজার দিয়ে ফুলবাড়ী উপজেলা সদর ও বিরামপুর উপজেলর সদরে যাতায়াতের একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা জানায় পানি নিস্কাশনের মাটির কাচাঁ ড্রেনটি পুরিয়ে ওই গ্রামের সাহাদুল মুরগীর ফার্ম নির্মান ও একই গ্রামের গফ্ফার মিয়া পুকুর খনন কওে পাড় দেয়ায় পানি নিস্কাশন বন্ধ হয়ে পড়েছে, ফলে সামান্য বৃষ্টিপাতে রাস্তাটি জলাবদ্ধাতা সৃষ্টি হচ্ছে, এতেকওে ওই গ্রামের মানুষ চলাচল করতে পারছেনা, একই ভাবে তাদেও উৎপাদিত কৃষিপণ্যও বাজার জাত করতে পারছেনা।
মহদিপুর গ্রামের ইউনুছ আলী, আব্দুর রশিদ, আব্দুল খালেকসহ গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, এ রাস্তা দিয়ে মহদিপুরসহ আশপাশের কয়েকটি গ্রাম কিসমত লালপুর বারাইপাড়াসহ কয়েকটি গ্রামের মানুষ, শত শত বছর থেকে যাতায়াত করলেও, এখন পর্যন্ত এ রাস্তাটি পাকা হয়নি। ফলে মহদিপুরসহ কয়েকটি গ্রামের মানুষ বর্ষকালে কাদা-পানি ভেঙ্গে চলাচলা করছে।
নতুন পুকুর খননকারী গোফাফার বলেন তিনি তার নিজ জায়গায় পুকুর খনন করেছেন, একই কথা বলেন সাহাদুল।
এদিকে খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক বলেন বর্ষার পানি নিস্কাশনের জন্য পাকা ড্রেন নির্মান করার জন্য গত এক মাস থেকে চেষ্ঠা করেও, জায়গার অভাবে ড্রেনটি নির্মান করতে পারছেনা। তিনি বলেন রাস্তার পাশ দিয়ে পাকা ড্রেন নির্মান করতে গেলে জায়গার মালিক সাহাদুল ও গোফাফার বার বার বাধা সৃষ্টি করায় সেই ড্রেনটি তিনি নির্মান করতে পারছেনা। তবে তিনি রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে আবেদন করেছেন বলে জানান।
গ্রামবাসীদের দাবী পাকা ড্রেন নির্মানসহ রাস্তাটি পাকা করন করলে তাদের দির্ঘদিনের দুর্ভোগ থেকে রক্ষা পাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে জাতীয়তাবাদী ওলামাদলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন

পুলিশ কনস্টেবল পদে ১২০টাকায় চাকুরী হলো ৭৫জনের

বীরগঞ্জ শুভসংঘের মাসিক মিটিং অনুষ্ঠিত

খানসামা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি-তাজ চৌধুরী, সম্পাদক-নুরনবী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বিরলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১

পঞ্চগড়ে পাথরাজ বাঁধ সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা শীর্ষক দুইদিনের প্রশিক্ষণ কর্মসূচি

ঘোড়াঘাটে চৌধুরী গোপালপুর ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫পদে তিনটি প্যানেল থেকে ৪৫প্রার্থীর মনোনয়নপত্র জমা