Thursday , 18 May 2023 | [bangla_date]

রাণীশংকৈলে প্রতি ইঞ্চি জমিতে সোনা ফলানো সম্ভব ——- উপ-পরিচালক সিরাজুল ইসলাম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ধানের জাত “বিনাধান-২৪” এর প্রচার ও স¤প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও বøকে বৃহস্পতিবার (১৮মে) বিকালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে এবং রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাঠ দিবসে সহকারি অধ্যাপক মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপ-পরিচালক খামারবাড়ি ঠাকুরগাঁও সিরাজুল ইসলাম বলেন, দেশে নতুন নতুন জাতের বীজ গবেষনা করে ফসল উৎপাদন করা হচ্ছে। কৃষকদের ২ফসল নয়, ৩ থেকে ৪ ফসল আবাদ করতে হবে। এ উপজেলার মাঠি উর্বর প্রতি ইঞ্চি জমিতে সোনা ফলানো সম্ভব। তিনি আরো বলেন, জিংকের অভাবে মানুষ আজ খাটো হয়ে যাচ্ছে। তাই জিংক সমৃদ্ধ ফসল আবাদ করে পুষ্ঠির চাহিদা পুরণ করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিনা-উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, কৃষক রশিদুল ইসলাম প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য দেন হোসেনগাঁও বøকের উপ সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দা রুমনাজ প্রমুখ। প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও মোবাইল ফোনে মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে বিনাধান-২৪ এর গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন, মহা পরিচালক বিনা ময়মনসিংহ ড.মির্জা মোফাজ্জল ইসলাম ও প্রধান গবেষক বিনা-২৪ ময়মনসিংহ ড. ইমতিয়াজ-উদ্দিন। এছাড়াও উপ-সহকারি কৃষি অফিসার মঞ্জুর আলম তালুকদার, সাংবাদিকবৃন্দ ও শতাধিক কৃষক- কিষাণী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদদের স্মরণে যুবলীগের ৪’শত শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে বলৎকারের অভিযোগে সাবেক সেনা সদস্য গ্রেফতার

দেশের জনগণের মুখে হাসি ফোটানোই শেখ হাসিনার লক্ষ্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা করেছে ——রাণীশংকৈলে মেয়র মোস্তাফিজুর রহমান

কয়লাখনি বিরোধী ট্রাজেডি দিবস – ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরে জেল হত্যা দিবসের সভায়-নৌ প্রতিমন্ত্রী খালিদ জনগনের দল আওয়ামীলীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্তই সফল হবে না

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।

কাহারোলের ১৩ মাইল বাজারে আগুনে ১৫টি দোকান ভষ্মিভূত

রুটি-রুজি নিরাপদ করতে সরকারের গনবিরোধী নীতি রুখেতে হবে….অ্যাড. আবু সায়েম

দেশকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি