Monday , 15 May 2023 | [bangla_date]

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

অটোরিকশার চাকায় ওড়না  পেঁচিয়ে শিশুর মৃত্যু

ফুলবাড়ী প্রতিনিধি\ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আনন্দ বাজার থেকে ফুলবাড়ী আসার পথে ধূলাউধাল নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃষ্টি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পার্বতীপুর উপজেলার আনন্দ বাজার থেকে ফুলবাড়ী আসার পথে ধূলাউধাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বৃষ্টি (১২) দিনাজপুর জেলার খানসামা উপজেলার উত্তর দুবলিয়া গ্রামের বাসুদেবের মেয়ে। সে ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চাচা-চাচির সঙ্গে শুক্রবার আনন্দ বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে একটি শ্রাদ্ধের অনুষ্ঠানে যায় বৃষ্টি। শ্রাদ্ধ শেষে রোববার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ীতে বাড়ি যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় রওনা দেয়। পথে পার্বতীপুর উপজেলার ধূলাউধাল এলাকায় ইট ভাটার সামনে এলে তার গায়ে থাকা ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এতে অচেতন হয়ে পড়ে যায় বৃষ্টি। এসময় অহত অবস্থায় তাকে দ্রæত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লম্বা ছুটি শেষে স্কুল খুলতেই বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয়রা

হরিপুরে মিনা দিবস পালিত

পাঁচ দফা দাবি বাস্তবায়নে চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদের মানববন্ধন…

নারী উদ্যোক্তা সৃষ্টি অবিচল থাকার প্রত্যয়ে দিনাজপুরে পণ্য প্রদর্শনী উৎসবের সমাপনি

চেহেলগাজী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে জনসভায় বক্তারা সদর আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হবে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার পুলিশ

সেতাবগঞ্জে প্রকাশ্যে ও স্বচ্ছ পক্রিয়ায় কৃষি ঋণ বিতরন মেলা

ঠাকুরগাঁওয়ে নৌকার অফিসে আগুন

বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় বাড়ি ফিরল বাক প্রতিবন্ধি এক নারী

সাপাহার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন