Wednesday , 17 May 2023 | [bangla_date]

আটোয়ারীতে কাজু বাদাম ও কফি চাষ সংক্রান্ত প্রশিক্ষণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) দিনব্যাপি প্রশিক্ষণে সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার ৬০ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায় ও মোঃ ফরহাদ হোসেন। প্রশিক্ষণে কাজু বাদাম ও কফি চাষের গুরুত্ব, উপযোগিতা, চাষ পদ্ধতি, জমি নির্বাচন, সার ও বালাই ব্যবস্থাপনা, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে সহজ ও প্রাঞ্জল ভাষায় বিস্তারিতভাবে কৃষি প্রশিক্ষনার্থীদের সামনে উপস্থাপন করা হয়। প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার বলেন, কাজু বাদাম ও কফি চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। ঘরের আশপাশে এবং পতিত জমিতে বেশী করে কাজু বাদাম ও কফি আবাদের প্রতি গুরুত্ব দেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জমির বিরোধে গভীর রাতে ১ নৃগোষ্ঠী খুন, আটক-৩

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের জেলার শিক্ষকগনের বুনিয়াদি প্রশিক্ষণ

দিনাজপুরে বাম গনতান্ত্রিক জোটের হরতাল কর্মসূচি পালন

জীবনযুদ্ধে জয়ী বীরগঞ্জের এক জয়িতা নারী

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা

ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রমজান আলী কাউন্সিলর নির্বাচিত

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান: খাও আর জিতে নাও পুরষ্কার

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম । গাছটি দেখার জন্য মানুষের ভিড়

জীবনের তাগিদে তীব্র তাপদাহ ও প্রখর রৌদ্র উপেক্ষা করে ভিক্ষাবৃত্তি