Monday , 22 May 2023 | [bangla_date]

আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
র্স্মাট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয়, এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ
উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে
উপজেলা পরিষদের হলরুমে এই জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার রেজাউন নবি রাজা’র সঞ্চালনায় উপজেলা র্নিবাহী অফিসার মোঃ
মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য
রাখেন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সভায় স্বাগত
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শায়লা সাইদ ত্বন্বী।
অন্যানের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান
খাতুন, র্মিজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, ধামোর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোঃ আবু তাহের দুলাল, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ শেখ নুরুল ইসলাম প্রমুখ
বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের র্কমর্কতা, ৬ ইউনিয়ন ভূমি অফিসের র্কমর্কতা, সেটেলমেন্ট
অফিসের র্কমর্কতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমর্কমীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভূমি সেবা র্সম্পকে ভিডিও প্রর্দশনী দেখানো হয়। ভূমি সেবা পেতে ১৬১২২ নাম্বারে
ফোন করে ভূমি সংক্রান্ত সকল তথ্য পেতে নাম্বারটি মোবাইলে সেভ করে রাখার পরার্মশও দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইজিবাইক চালুর দাবিতে- ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সৌয়া ২ কেজি গাজা ও ২৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

আটোয়ারীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ও কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক কর্মশালা

পীরগঞ্জে পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের শিকার ঃ ধর্ষক আটক

দিনাজপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত শাহজাহান সাজু

রাণীশংকৈলে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা

বিশ্ব এখন বাংলাদেশের প্রশংসা করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর রংপুর বিভাগীয় সিতো-রিউ কারাতে প্রশিক্ষণ ক্যাম্প ও কর্মশালা ড্যান গেডিং ও প্রশিক্ষণ ক্যাম্প

বোচাগঞ্জে শিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য আইডিয়া মেলা

ঠাকুরগাঁওয়ে মথরাপুর পাবলিক হাই স্কুলেই ২০ জন যমজ ভাইবোন লেখাপড়া করেন।