Tuesday , 16 May 2023 | [bangla_date]

আটোয়ারীতে ৬ এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার

মনোজ রায় হিরুআটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ৬ এসএসসি পরিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ১৬ মে সকালে উপজেলার ছেপড়াঝার-তোড়িয়া সড়কের নাঁওগজ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
উল্লেখ, উপজেলার কাটালী উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের ৬ এস.এস.সি পরীক্ষার্থী ওই দিন সকালে ছেপড়াঝার নিজ গ্রাম হতে একটি অটো-রিক্সা যোগে আটোয়ারী সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসছিল। প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানাগেছে, বেপরোয়া গতিতে অপর একটি অটো-রিক্সাও আটোয়ারী অভিমুখে আসছিল। এসময় উভয় অটো-রিক্সার গতির প্রতিযোগিতা শুরু করলে তোড়িয়া নাঁওগজ নামক স্থানে পৌছলে পরীক্ষার্থী ভর্তি অটো-রিক্সাটি দূর্ঘটনা কবলিত হয়ে দুমড়ে মুচড়ে রাস্তার নীচে পড়ে। এতে আঞ্জুয়ারা বেগম, পিংকি আকতার, ইয়াসমিন আকতার, জেসমিন আক্তার, রুপনা বেগম ও নাজমুল হক নামের ৬ পরীক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রæত চিকিৎসা প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর জানান, আহত শিক্ষার্থীরা এস.এস.সি পরীক্ষার্থী জানতে পেরে জরুরী সেবা দিয়ে তাদেরকে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ের জন্য কেন্দ্রে প্রয়োজনীয় মেডিক্যাল টীম পাঠানো হয়। কাটালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন জানান, পরীক্ষার্থীরা অটো-রিক্সা যোগে পরীক্ষা কেন্দ্রে আসার সময় দূঘর্টার শিকার হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়। পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। পরীক্ষা কেন্দ্র সচিব ও আটোয়ারী সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন জানান, আহত অবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের দিকে আমাদের বিশেষ নজরদারী আছে। আহত পরীক্ষার্থীদের কথা চিন্তা করে জরুরী সেবা দেওয়ার জন্য দুটি মেডিকেল টিম কেন্দ্রে রাখা হয়েছে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরল ইউএনও আফছানা কাওছারের বদলী বিদায় সম্বর্ধণা অনুষ্ঠিত

দিনাজপুরের রত্নগর্ভা কবি জুলেখা উসমানী জেলী’র ৭৭তম জন্মবার্ষিকী ও তার নতুন কাব্যগ্রন্থ ‘অনুরণন’ বইয়ের মোড়ক উন্মোচন

মে ২, ২০২১ প্রাইজবন্ডের ১০৩তম ড্র অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুরের ৬টি আসনে বাছাইয়ে স্বতন্ত্র ৪ জনের মনোনয়নপত্র বাতিল

দিনাজপুরে রক্তদাতা ও রক্তযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী

রানীশংকৈলের ধর্মগড় ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা

আন্দোলনের মাধ্যামে ফ্যাসিবাদ সরকারকে বিদায় করতে হবে -মির্জা ফখরুল ।। বিস্তারিত জানতে টাচ্ করুন

নির্বাচনের সময় এলেই সাম্প্রদায়িক ঘটনা সরকার নিজেই ঘটায়–ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বীরগঞ্জ ঝাড়বাড়ি সড়কের কালভার্টে ভেঙে জনসাধারণের চলাচলের ভোগান্তি

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত