Sunday , 28 May 2023 | [bangla_date]

আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৮ মে সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে আমাদের একটি রাষ্ট্র, একটি দেশ উপহার দিয়েছেন। তাঁর নির্দেশনায় দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধের পর বিধ্বস্ত একটি দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো একজন মুজিবুর রহমানের পক্ষেই সম্ভব ছিল। যার স্বীকৃতি হিসাবে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভুষিত করা হয়। ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে শিক্ষক সমিতির বার্ষিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

রাণীশংকৈলে টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে দিনাজপুর থেকে বাংলাবান্ধা পর্যন্ত গোলাপী সড়ক শোভাযাত্রা ও পথসভা

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাণীশংকলৈে জর্রাজীণ র্কালভাট,ঝুকি নয়িে পারাপার

পীরগঞ্জে এতিম শিশুদের বৈদ্যুতিক ফ্যান দিলেন ল্যাম্পপোস্ট

লঞ্চে ভয়াবহ আগুন,৪০ জনের মরদেহ উদ্ধার, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

পঞ্চগড়ে মসজিদে ইস্কন নিয়ে বক্তব্য দেওয়ায় খতিবকে আ.লীগ নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

দুই পবিত্র মসজিদের নেতৃত্বে ৩৪ নারীকে নিয়োগ দিল সৌদি আরব

বোদায় ‘সু-বোধের সন্ধানে’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত