Tuesday , 30 May 2023 | [bangla_date]

ইমামদের জেলা সম্মেলনে মনোরঞ্জন শীল গোপাল এমপি

ইমামদের জেলা সম্মেলনে মনোরঞ্জন শীল গোপাল এমপি
ইমাম সাহেবরা ধর্মীয় আলোকে
সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করেন
সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, আমাদের ইমাম সাহেবরা ধর্মীয় আলোকে সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করেন। সাধারন মানুষ ইমাম সাহেবদের প্রতি যথেষ্ট আস্থা রাখেন। সেই আলোকে আপনাদের ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে ভুমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় সারাদেশে প্রতি জেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। এই সত্য কথাগুলো সাধারণ মানুষকে জানানোর দায়িত্ব আপনাদের। কারণ ইমাম সাহেবরা হচ্ছেন সমাজের দর্পন। মনে করবেন আমাদের ইমাম সাহেবরা ধর্মীয় আলোকে সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করেন।
সোমবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে জেলা সম্মেলন এর উদ্বোধন এবং শ্রেষ্ঠ ইমামদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি’র উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুস্তম আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ধর্মীয় শিক্ষক মুফতি সাব্বির আহমেদ। শেষে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাকেরহাট বাইপাসে গাঁজা বিক্রির সময় আটক এক ব্যক্তি, ৪ মাসের কারাদন্ড

বীরগঞ্জে ডিক্রি জারি করতে এসে জজ কোর্টের নাজির ও ঢুলি আহত

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সমাবেশ করেছে দিনাজপুরের মুক্তিযোদ্ধারা

শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির  উদ্দ্যেগে ঈদ পুর্নমিলণী অনুষ্ঠানে ফরিদ হোসেনকে সংবর্ধনা প্রদান

শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির উদ্দ্যেগে ঈদ পুর্নমিলণী অনুষ্ঠানে ফরিদ হোসেনকে সংবর্ধনা প্রদান

মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামাল-এর জন্ময়জন্তি পালন

জুনিয়র বৃত্তিতে দেশসেরা চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

রানীশংকৈলে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

রাণীশংকৈলে ১৫ আগস্ট উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ

বীরগঞ্জে ১০ম শ্রেশীর স্কুল শি’ক্ষার্থীর আ’ত্মহ’ত্যা

বিনা টিকিটের যাত্রী ঠেকাতে ৪ স্টেশনে বাঁশের ব্যারিকেড