Saturday , 20 May 2023 | [bangla_date]

এই বাংলাদেশ স্মাট এবং উন্নত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ—নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সব কিছুর নেতৃত্বে ছিলেন, জাতির পিতা শেখ মুজিব ও আওয়ামীলীগ। আওয়ামীলীগের নেতৃত্বে আমরা সংবিধান পেয়েছি। আওয়ামীলীগের নেতৃত্বে গণতন্ত্র পেয়েছি। সামরিক জান্তার শাষণ সমুলে উৎপাটন করা হয়েছে, আওয়ামীলীগের নেতৃতত্বেই সাংবিধানিক ধারাবাহিকতা এসেছে। আওয়ামীলীগের নেতৃত্বে ২০১৪সালে মেলিনিয়াম গোল্ড অর্জন করেছি। আওয়ামীলীগের নেতৃত্বে নিজস্ব অর্থায়নে বাজেট প্রনেয়ানয়ন ও সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতু তৈরী করতে আমরা সমর্থ হয়েছি। আওয়ামীলীগের নেতৃত্বে এই বাংলাদেশ মধ্যেম আয়ের দেশে চলে গেছে, আওয়ামীলীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্মাট এবং উন্নত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই ইতিহাস আর কোন রাজনৈতিক দলের নাই। আমরা ইতিহাসের সঙ্গে চলতে চাই। আমরা ইতিহাসকে ছেড়ে যেতে চাই না। যেই জাতি ইতিহাস বর্জন করে, নিজস্ব ইতিহাস ভুলেলে যায়। নিজস্ব শেকড়কে ভুলে যায়, সে জাতি কখনো এগুতে পারেনা। পাকিস্তান বার বার ব্যর্থ হয়ে গেছে। কারণ তাদের কোন ইতিহাস নাই। তারা ইতিহাস থেকে সরে গেছে। সেই জন্য বার বার ব্যার্থ হয়ে গেছে। ৭৫ পরবর্ত্তী বাংলাদেশকে বার বার ব্যার্থ বানানোর চেষ্টা করা হয়েছিল। কারণ ইতিহাস বিকৃতি করা হয়েছিল। আজকে সঠিক ইতিহাস আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
শনিবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার সাবইল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মত চার তলা বিশিষ্ঠ একাডেমিক ভবনের শুভ উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের উন্নয়নের রুপকারের নাম হচ্ছে দেশরতœ শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে সাবইল রামচন্দ্রর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রহমান আলীর মভাপতিত্বে এবং ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবুর সঞ্চলোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমা কান্ত রায়, সহকারী কমিশনার (ভ‚মিঃ) আব্দুল ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, এড, রবিউল ইসলাম রবি (পি,পি), থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে খামারীদের মাঝে উপকরণ বিতরণ

রাণীশংকৈলে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন

পীরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

হরিপুরে বাঁশ শিল্পের মাধ্যমে জীবিকানির্বাহ

কারখানা চালু ও মুজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চগড়ে জেমজুট কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

দিনাজপুর পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা

১৮ ফেব্রুয়ারী ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

কুয়াশার চাদর বিছিয়ে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীতের আগমনি বার্তা

সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ব্যাহত হাবিপ্রবির ভেটেরিনারি হাসপাতালে

শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাবিরোধীদের  শেকড় এদেশ থেকে উপড়ে ফেলা হবে  -মনোরঞ্জন শীল গোপাল এমপি