Saturday , 20 May 2023 | [bangla_date]

ঐতিহ্য’র বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুরে সমাজ উন্নয়নমূলক সংগঠন “ঐতিহ্য’’ এর বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এরপর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
শুক্রবার রাতে ঐতিহ্য এর শাখারীপট্টিস্থ কার্যালয়ে ত্রি-বার্ষিক (২০২৩-২৫) মেয়াদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটির সদস্যরা হলেন-সভাপতি মো. আফজাল হোসেন, সহ সভাপতি মুরাদুল ইসলাম মুরাদ, অসীম কুমার বসাক, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ডন, সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান ভ‚ঁইয়া তপন, আজমুল হক আজু, কোষাধ্যক্ষ শংকর দাস, সাংগঠনিক সম্পাদক এএসএম মাহবুব আলম সুজন, দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ চক্রবর্তী, কৃষি সম্পাদক হুমায়ুন কবির মান্নান, প্রচার সম্পাদক লাইছুর রহমান লাভলু, সমাজ কল্যাণ সম্পাদক সঞ্চয় ঘোষ, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রাসেল, নির্বাহী সদস্য দেবাশীষ ভট্টাচার্য, রায়হান কবির সোহাগ, এমবি আখতার, মো. জাহাঙ্গীর আলম, কাজী ইসতিয়াক হাসান নোমান, দুলাল দাস, ড. মো. রবিউল হক, নুরুল ইসলাম নুর, সরদার মো. শফিউল আলম, আজগার আলী আজম, খোকন ঘোষ ও আশরাফুজ্জামান জুয়েল।
কমিটি ঘোষনার পর শহরের নাজমা-রহিম ফাউন্ডেশনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নব-নির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দ।
এর আগে সন্ধ্যায় সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ডন। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ শংকর দাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের ব্যাপক গণসংযোগ ও পথসভা

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্নাঢ্য র‌্যালী

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে -দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি

বিরলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী সভা

সেতাবগঞ্জে ব্যস্ত সড়কে ভেড়ার পাল প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা

বীরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে শিল্পায়ন ও সম্ভাবনময় বিভিন্ন প্রতিষ্ঠানের নানা সমস্যা !

ডা. জাহিদ হোসেনকে দিনাজপুর ড্যাবের অভিনন্দন

ডা. জাহিদ হোসেনকে দিনাজপুর ড্যাবের অভিনন্দন

দিনাজপুরে মহিলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত