Friday , 26 May 2023 | [bangla_date]

ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে শিশুদের পড়াশুনায় সম্পৃক্ত করতে তাদের অভিভাবকদের খাদ্য সহায়তা প্রদান

“শারীরিক সহিষ্ণতা নয়, আসুন শিশুর বন্ধু হই” -এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার মে মুভমেন্ট কলিব্রেশন-২০২৩ উপলক্ষে এপি দিনাজপুর, ওয়ার্ল্ড ভিশন এর উদ্দ্যোগে ঈদগাহ আবাসিক এলাকা তাদের কার্যালয় শিশু শ্রমিক দরিদ্র পরিবারের মাঝে আয়বৃদ্ধি মূলক ক্ষুদ্র ব্যবসার জন্য মালামাল প্রদান করা হয়।
এরিয়া কো অর্ডিনেশন অফিস দিনাজপুরের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবস্সুম জুঁই এমপি ঝুকিপূর্ণ কাজ থেকে শিশু শ্রমিকদের সরিয়ে এনে পড়াশুনায় সম্পৃক্ত করতে তাদের অভিভাবকদের জীবন মান উন্নয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি চাইল্ড ফোরাম ও যুব ফোরামের সাথে মত বিনিময় করতে গিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে যারা কাজ করেন তাদেরকে সে কাজ থেকে সরিয়ে পড়াশুনায় সম্পৃক্ত করতে বেশ কিছু কর্মসূচী গ্রহন করা হয়েছে। সেই কর্মসূচীর অংশ হিসেবে আজকে তাদের অভিভাবকদের ওয়ার্ল্ড ভিশন এই সহায়তা প্রদান করছে। অরবিন্দ সিলভেষ্টার গমেজ বলেন, প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন, জীবন তার ভরে উঠুক পরিপূর্ণতায়, প্রতিটি হৃদয়ের জন্য আমাদের প্রার্থনা অর্জিত হয় যেন তা ইচ্ছার দৃঢ়তায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার তাপস দাস। শিশুদের পক্ষে বক্তব্য রাখেন শিশু ফোরামের আয়েশা ও আল মমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাডঃ রুনা লায়লা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির মাঠে জেলা প্রসাশক

পীরগঞ্জে ভুট্টার ফলন ভালো, দাম নিয়ে হতাশ সাধারণ কৃষক

জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মান কে কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

দিনাজপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

পীরগঞ্জে কলেজ ছাত্রলীগের বসন্ত বরণ উৎসব

বালিয়াডাঙ্গীতে ট্রাক্টর খাদে পড়ে কিশোরের মৃত্যু

শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম উৎসবে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে একটি মাথা উঁচু করে বাঁচবে

আটোয়ারীতে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু