Tuesday , 30 May 2023 | [bangla_date]

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে। দেশের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে শিক্ষার আলোয় আনা হচ্ছে।’ ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের কৃষ্টি-কালচার বিকাশে সরকার আন্তরিক। দেশের সকল শিশুদের মত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরাও শিক্ষা পাচ্ছে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।’
সোমবার (২৯ মে ২০২৩) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস ও হাঁসের ঘর বিতরণ এবং প্রাণিপুস্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প আওতায় অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ থানার ওসি তদন্ত মঈনুল হোসেন, শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের কর্মকর্তা আব্দুল গণি।
এসময় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ৪শ পরিবারকে ১টি করে ঘর ও ২০টি করে হাঁস এবং সাধারণ ঘাস চাষি ১০ জনকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা বিতরণ করেন এমপি গোপাল। এদিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নে রনগাঁও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর বাস্তবায়নে ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্প (জিডিজেআইপি এর আওতায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনসর উপর প্রশিক্ষণ কর্মশালা

খানসামায় ৯ দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা

হরিপুরে “ঠাকুরগাঁও প্রবাসী কল‍্যান সংগঠনের” পক্ষ

দিনাজপুরে অবসর সমিতির সদস্যদের মাঝে কম্বল বিতরনে এডিসি শিক্ষা প্রবীনরা সমাজ ও জাতির বাতিঘর

বালিয়াডাঙ্গি উপজেলা বাসীকে সতর্ক বার্তা, জানিয়েছেন —- নির্বাহী অফিসার মোঃ যোবায়েল হোসেন

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক’র মানববন্ধন

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক’র মানববন্ধন

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত

রাণীশংকৈলে রসুন চাষে আগ্রহ হারাছেন কৃষকেরা!

ঠাকুরগাঁওয়ে ভারতীয় যুবক প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে দিনাজপুর মহিলা পরিষদের মানববনন্ধন