Thursday , 4 May 2023 | [bangla_date]

খানসামায় তিন ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ লাইসেন্স নবায়ন না থাকায় দিনাজপুরের খানসামায় তিনটি ইট ভাটার মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের আত্রাই নদীর পশ্চিম পাড়ের এসএইচবি বিক্স, আমতলী এলাকার তামিম ব্রিক্স ও ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকায় এসএনএস ব্রিক্সে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসান।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এসময় থানা পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, আগামীতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা

পীরগঞ্জে ৭’শ পরিবার পেল ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

পঞ্চগড়ের বোদায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

অল্প পুঁজিতে অধিক লাভের আশায় এবার খানসামায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা

তৃণমূল পর্যায়ে দেশের সর্ব প্রান্তে আমাদের ৬০ লক্ষের বিশাল বাহিনী প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে -তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপির মহাপরিচালক

পীরগঞ্জে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

নানা সমস্যায় জর্জরিত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স * এক যুগেরও অধিক সময় ধরে এক্স-রে মেশিন অচল * ইসিজি, আলট্রাসনোগ্রাম মেশিন, ডেন্টাল চেয়ার, এ্যাম্বুলেন্স অচল * ৫ বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন * জরুরী বিভাগে টাকা ছাড়া কাটা-ছেড়া রোগীর সেবা পাওয়া যায় না।

হাকিমপুরে মূল্য তালিকা না টাঙানোয় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরে চার জেলার অংশগ্রহণে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু