Friday , 19 May 2023 | [bangla_date]

খানসামায় ব্যরিষ্টার হলেন শফিকুল ইসলাম

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার মোঃ শফিকুল ইসলাম উপজেলা থেকে ব্যরিষ্টার হয়ে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি মাত্র ৩০ বছর বয়সে ইংল্যাডের নর্দাম্ব্রিয়া ইউনিভার্সিটি থেকে ব্যারিষ্টার এট-‘ল’ সম্পন্ন করে ব্যরিষ্টার হয়েছেন। ২০২১ সালে নর্দাম্ব্রিয়া ইউনিভার্সিটি, ইংল্যান্ড থেকে ২য় মাস্টার্স (এল.এল.এম) অত্যন্ত কৃতিত্বেও সঙ্গে সম্পন্ন করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, মো: শফিকুল ইসলাম উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের বাংলা বাজার এলাকার বাসিন্দা মো: সুলতান উদ্দীন এবং সামসুন নাহারের ছেলে। তিন ভাই আর দুই বোনের মধ্যে শফিক ছোট। তিনি ব্যরিষ্টার হওয়ার আগে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিভাগে দ্বিতীয় স্নাতক কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। এছাড়াও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে প্রথম মাস্টার্স (এল এল এম ইন ইন্টারন্যাশনাল ল) সম্পন্ন করেন। এর আগে তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে প্রথম স্নাতক সম্পন্ন করেন। তিনি ইংল্যান্ডের অনারেবল সোসাইটি অফ লিঙ্কনম ইন এর একজন সন্মানিত সদস্য। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্ট, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এবং সুপ্রীম কোর্ট অফ বাংলাদেশ (হাই কোর্ট ডিভিশন) এর একজন আইনজীবি হিসেবে নিযুক্ত আছেন।
ব্যরিষ্টার শফিকুল ইসলাম জানান, এ অর্জন শুধু আমার একার নয় বরং পরিবারের সকলের সহযোগীতায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি। সকলের কাছে আমি কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরেই মহান এই পেশায় নিয়োজিত আছি। অনেক সীমাবদ্ধতার মাঝেও চেষ্টা করেছি নিজের এই পেশার প্রতি শ্রদ্ধাশীল থাকার। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। কোন নির্যাতিত মানুষই যেন আইনের শাসন থেকে বঞ্চিত না হয় সেই দিকটা বিবেচনায় থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দশম-দ্বাদশে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে একদিন -শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি ও বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রম

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জেলখানার দরজা খুলে দিল তালেবান : কাবুল জুড়ে উড়ছে ক্ষমতার নতুন পতাকা

খানসামায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে মানববন্ধন

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময়

আটোয়ারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নৌকা ডুবিতে নিহত অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন