Friday , 19 May 2023 | [bangla_date]

খানসামায় শিশুকে ধর্ষণ অভিযোগে কিশোর গ্রেফতার

খানসামায় শিশুকে ধর্ষণ অভিযোগে কিশোর গ্রেফতার

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আকাশ নামে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টায় দিনাজপুরের খানাসামায় ওই কিশোরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে খানসামা থানায় মামলা করেছেন।
শুক্রবার আদালতের মাধ্যমে আটক কিশোরকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন খানসামার ওসি চিত্তরঞ্জন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি তার বাড়ির পাশে খেলার সাথীদের সঙ্গে খেলছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে লিচু খাওয়ানোর কথা বলে পাশের একটি ভুট্টার খেতে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। পরে শিশুটির বাবাকে খবর দিলে তাঁর উদ্ধার করে হাসপাতালে নেয়।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন বলেন, মামলার পরই আকাশ নামের ওই কিশোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর একই এলাকার বাসিন্দা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

দিনাজপুরের সাংবাদিক হুমায়ুন কবীর আর নেই

ঢেপা নদীর আশ্রম ঘাটের উপর সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় দু’পাড়ের এলাকাবাসীর মুখে হাঁসির ঝিলিক

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার সহ ৬ জন গ্রেপ্তার

কাহারোলে কান্তজীউ মন্দিরে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জের পল্লীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পীরগঞ্জে সমাজে জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষে ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিরলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১

বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনছে ডেল্টা ভ্যারিয়েন্ট

শ্রেষ্ঠ থানার পুরস্কার পেল হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম