Monday , 8 May 2023 | [bangla_date]

গাছ অনিয়মতান্ত্রিকভাবে বিক্রির সময় ধরা খেলেন জেলা ভেটেরিনারি অফিসার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা ভেটেরিনারি অফিসের ভেতর থেকে সরকারি গাছ অনিয়মতান্ত্রিকভাবে চুপিসারে বিক্রির সময় ধরা খেলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. ইজাহার আহমেদ খান । ৭ মে রোববার রাতে অফিস সংলগ্ন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ের লোকজন গাছের ২টি গুড়িসহ ২টি ভ্যান আটকে দেন। পরে তারা বিষয়টি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানকে জানায়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার গাছের ভ্যান দুটিকে গাছ সহ ঠাকুরগাঁও সদর উপজেলা কার্যালয়ে জিম্মায় নেন।
জানা যায়, উল্লেখিত অফিসের ভেতরে একটি গাছ ঝড়ে পরে যায়। গাছটি কর্তন ও অপসারনের অনুমতি চেয়ে জেলা ভেটেরিনারি অফিসার ডা. ইজহার আহমেদ খান চলতি বছরের ২২ জানুয়ারি দিনাজপুর সামাজিক বনায়ন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। সেটির কোন জবাব না পেয়ে পুনরায় চলতি মাসের ২ তারিখে পুনরায় লিখিত আবেদন করেন। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে কোন অনুমতি না পেয়েও চুপিসারে গাছগুলি নিজের কাজে ব্যবহারের জন্য মিস্ত্রি ঠিক করেন। রাতে গাছগুলি ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় ঠাকুরগাঁও সদর উপজেলা প্রানীসম্পদ দপ্তরের কর্মকর্তারা আটকিয়ে দেন। তারা জানান, এর আগেও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নিয়ম বহির্ভুতভাবে গাছ কর্তন ও অপসারনে মানা করলেও ঠাকুরগাঁও জেলা ভেটেরিনারি অফিসার শোনেননি।
এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা ভেটেরিনারি অফিসার ডা. ইজাহার আহমেদ খান বলেন, গাছ আমি কেটেছি। আমি এ বিষয়ে দিনাজপুর সামাজিক বনায়ন বিভাগকে লিখিত চিঠি দিয়েছি। অনুমতি পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, গাছ চুপিসারে বিক্রির বিষয়টি জানার পর গাছ সহ ভ্যান ২টিকে আমার বাসভবনের সামনে জিম্মায় নিতে বলেছি। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীগণ গাছগুলি ২টি ভ্যান সহ জিম্মায় দিয়ে গেছে। পরবর্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরসহ চার জেলার রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভায় কোনো চাপ নেই,সংবিধান সমুন্নত রেখে নির্বাচন হবে —নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

রাণীশংকৈলে বৈদ্যুতিক শক খেয়ে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে বাবাকে মারধর করায় মাদকাসক্ত যুবকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিনের কারাদন্ড প্রদান

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাড়ির পার্শে কীটনাশক ছিটিয়ে মুরগী মারার অভিযোগ

বিরলে অবৈধভাবে সার মজুদ এবং বেশি দামে সার বিক্রয় অপরাধে এক লাখ টাকা জরিমানা

নানা আয়োজনে দিনাজপুরে ঐতিহাসিক ৭ই মার্চ’’ দিবস পালিত

১০ম বর্ষপূর্তি উপলক্ষে ড্রইং স্কুলের উদ্যোগে দিনাজপুরে ৪ দিনব্যাপী শিল্প উৎসব ও মেলা উদ্ধোধন

রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি- মাহবুব, সম্পাদক-সেন্টু

আটোয়ারীতে অগ্নিকান্ডে ১৭ পরিবার খোলা আকাশের নীচে