Sunday , 21 May 2023 | [bangla_date]

গোবিন্দগঞ্জে কবর থেকে ৭ কঙ্কাল চুরির অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭টি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার কামারদহ ইউনিয়নের বক্সিচর উত্তর পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ করেন। তাদের ধারণা কয়েকদিন আগে দিবাগত রাতের আঁধারে চুরির ঘটনা ঘটে। কঙ্কাল চুরির খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেখানে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।

আজ শনিবার সকালে স্থানীয়রা প্রথমে একটি কবর খোড়া দেখে তারা মনে করেন শেয়াল বা কুকুর কবরটি খুড়েছে। কিন্ত একে একে আরো ছয়টি কবর খোড়া দেখে তাদের ধারণা বদলে যায়। কারণ ২/৩ বছরের পুরোনো কবরগুলি খোড়া আবার কোন কোন কবরে নতুন করে মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এতে তারা মনে করছে করব থেকে কঙ্কাল চুরি করা হতে পারে। স্থানীয়রা তদন্ত করে কঙ্কাল চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি থানায় জানিয়েছি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম জানান কবর থেকে কঙ্কাল চুরির ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কিছু কিছু সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বীরগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ওলামা লীগের কর্মী সমাবেশে আলতাফুজ্জামান মিতা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই

ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি নির্বাচিত হওয়ায় দিনাজপুরে আইইবি’র শুভেচ্ছা র‌্যালী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডঙ্গীতে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা করেন ৩০ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে ঘর নির্মাণ কাজে বাধাঁ

ওয়ার্ল্ড ভিশনের কৈকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ইউএনও কাহারোল মা ও শিশু পুষ্টির উন্নয়নে গ্রামগুলো এখন মডেল হিসেবে কাজ করছে

বীরগঞ্জে সংঘবদ্ধ চক্রের মারপিটে যুবলীগ নেতা সহ একই পরিবারের ৪ জন আহত

নবাবগঞ্জে বোরো রোপন কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক-শ্রমিকরা

ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

দিনাজপুরের রামসাগরে ডুয়াথলনে প্রথম রাঙামাটির জয়তু দাস মিনি ম্যারাথনে প্রথম দিনাজপুরের তানজিমুল