Friday , 26 May 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় অনিয়মের অভিযোগ করে বক্তারা বলেন, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ব্রীজের গাইড ওয়াল নির্মাণে নিম্নমানের কাজ, কোনো ধরনের ভিত্তি না বসিয়ে আলগা মাটিতে ওয়াল নির্মাণ, ব্রীজের নীচ থেকে মাটি খনন, ব্রীজের দুই ধারে ও রাস্তা নির্মাণে মাটি দাবানোর জন্য রোলার ব্যবহার না করা সহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে। বক্তারা আরও বলেন, এ কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে সঠিক ভাবে তদারকি না করায় ঠিকাদারি প্রতিষ্ঠান এ ধরনের অনিয়মের সুযোগ পেয়েছে। এ সময় বক্তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
এ সময় এলাকার শতাধিক লোকজন, উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।
উলে­খ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুর‌্যাল ব্রীজেস কর্মসূচীর আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ৪,৮৩,৭৭,৭৩৭/- টাকা চুক্তি মুল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিডেট ও মেসার্স খান এন্টার প্রাইজ এন্ড আরএস এন্টার প্রাইজ গত ৩০ জুলাই ২০২০ইং তারিখে কাজ শুরু করেন। কার্যাদেশ অনুযায়ী গত ৫ মার্চ ২০২২ইং কাজ সমাপ্তি হওয়ার কথা ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আদর্শ মহাবিদ্যালয়ে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল

নির্বাচন কমিশন কোন চাপে আমাদের শাপলা মার্কা দিচ্ছে না -পঞ্চগড়ে সারজিস আলম

আজ থেকে পঞ্চগড়ে শুরু হতে যাচ্ছে ইউথ পার্লামেন্ট পঞ্চগড়-১

রানীশংকৈলে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন

পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় ২য় ধাপে লোকসভা নির্বাচন বাংলাবান্ধা স্থলবন্দর ৩দিন বন্ধ

নিজপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আটোয়ারীর শিশু শিক্ষার্থী কামরুজ্জামান জেলা পর্যায়ে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ঠাকুরগাঁওয়ে আনন্দ উল্লাস

কৃষিতে প্রযুক্তির ব্যবহারে বেকার হচ্ছে দিনমজুর শ্রমিকরা