Wednesday , 31 May 2023 | [bangla_date]

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

দিনাজপুর র‌্যাব কর্তৃক অভিযানে চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিম উদ্ধার।
গত ৩০/০৫/২৩ তারিখ (১৭) বছরের মাদ্রাসা পড়–য়া এক কিশোরী দিনাজপুরের চিরিরবন্দর থানাধীন স্থানীয় বিন্ন্যকুড়ি বাজার হতে বাড়ি ফেরার সময় পথি মধ্যে আসামী মোঃ রেজাউল ইসলাম (২১), পিতা- মোঃ জাহাঙ্গির আলম, সাং- বিন্যাকুড়ি, (মেড়াইডাঙ্গা) থানা- চিরিরবন্দর জেলা- দিনাজপুর ফিল্মি কায়দায় একটি মাইক্রোবাস যোগে ভিকটিমকে ভয় দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তৎপ্রেক্ষিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অবশেষে ইং ৩০ মে ২০২৩ রাত্রীবেলা উক্ত অপহরণকারী র‌্যাবের জালে নীলফামারী জেলার সদর থানাধীন বাবুরহাট এলাকায় আটক হয়। উক্ত আসামীর হেফাজত হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর গভীর রাতে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে দিজানপুর জেলার চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

বোচাগঞ্জে বাক প্রতিবন্ধীদের জন্য অস্থায়ী কার্যালয় উদ্বোধন

পীরগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের আলোচনা সভা

হরিপুর উপজেলা আমগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঠাকুরগাঁওয়ে ৮ মাস বয়সী শিশু মুঈনকে বাঁচাতে পিতা-মাতার আকুতি !

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর সার্বিক কল্যাণে গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান, ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হরিপুর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কৃষক সমিতির জেলা সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাজার বিপনন ব্যবস্থা যদি কৃষকবান্ধব না হয় তাহলে এই অবস্থা আরও ভয়াবহ চেহারা ধারণ করবে