Friday , 26 May 2023 | [bangla_date]

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে  মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাক্টরকে পিছন দিকে মোটরসাইকেল ধাক্কা দেয়ার ঘটনায় মোটরসাইকেল চালক রিপন চন্দ্র রায় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গত বুধবার রাত প্রায় পৌঁণে ৮টায় উপজেলার চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের ইয়াকুব চেয়ারম্যানের মোড়ের অদূরে ঘটেছে। নিহত রিপন উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের ইয়াকুব চেয়ারম্যানপাড়ার বীরেন চন্দ্র রায়ের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের ইয়াকুব চেয়ারম্যানের মোড়ের অদূরে একটি ইটবোঝাই ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। ওই সময় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিকে চিনিবাসডাঙ্গা বাজার থেকে ইয়াকুব চেয়ারম্যানের মোড়গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিকে সজোরে থাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রিপন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বর্ষার সময়ে মাটি-কাঁদার রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ,সংস্কার নাই

আটোয়ারীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

গনপ্রতিনিধিত্ব আদেশ বাতিলের দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জে ব্যবসায়ীর গলা কাঁটা লাশ উদ্ধার

বীরগঞ্জে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে গ্রামের মানুষ

বোচাগঞ্জে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সাংবাদিকদের মতবিনিময়

দিনাজপুরে গম ও ভুট্টা উদ্ভাবিত বিষয়ক কর্মশালা

মধ্যপাড়ার রেল চুরির ঘটনায় পশ্চিম রেলে  তোলপাড় \ দু’টি তদন্ত কমিটি গঠন

মধ্যপাড়ার রেল চুরির ঘটনায় পশ্চিম রেলে তোলপাড় \ দু’টি তদন্ত কমিটি গঠন