Tuesday , 16 May 2023 | [bangla_date]

চিরিরবন্দরে প্রথম রোপণ পদ্ধতিতে পাট চাষ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সোনালী আঁশ পাট। এক সময় আমাদের দেশে পাটের ব্যাপক চাষ হতো। কালক্রমে পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক কৃষক পাট চাষ আগ্রহ হারিয়ে ফেলেন। ঝুঁকে পড়েন অন্যান্য ফসল চাষে। বর্তমানে সোনালী আঁশ পাটের সোনালী দিন এসেছে। তাই কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহও সৃষ্টি হয়েছে। সাধারণত ছিটিয়ে পাটবীজ বপন করা হয়। তবে লাইন করে পাট রোপণ করলে পাটের ফলন বেশি পাওয়া যায়। তাই দিনাজপুরের চিরিরবন্দরে এই প্রথম বার রোপণ পদ্ধতিতে পাটের চাষ হচ্ছে। পাটের বাজারদর ভালো পাওয়ায় এবং পাটখড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবছর পাট চাষ বৃদ্ধি পেয়েছে। উপজেলার কৃষকরা এবার প্রথম রোপণ পদ্ধিতে পাট চাষ করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১২টি ইউনিয়নে ৫৪৩ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দেশি জাতের ২০ হেক্টর এবং তোষা জাতের ৫২৫ হেক্টর জমিতে অর্জিত হয়েছে। ছিটানো পদ্ধতির চেয়ে এর গুণগত মান ভালো হওয়ায় এ বছর উপজেলা কৃষি অফিস প্রথম বারের মতো রোপণ পদ্ধতিতে পাট চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ১ বিঘা করে জমি রোপণ পদ্ধতিতে পাট চাষের আওতায় আনা হয়েছে।
উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের কৃষক আশুতোষ দাস জানান, আমরা কখনো রোপণ পদ্ধতিতে পাট চাষ করি নাই। এবারই প্রথম রোপণ পদ্ধতিতে পাট চাষ করেছি। আশা করছি আশানুরুপ ফলন পাবো।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোহিনী কান্ত রায় বলেন, উপজেলায় এই প্রথম বারের মতো রোপণ পদ্ধতিতে বিজেআরআই-৮ জাতের পাট চাষ হচ্ছে। জমি প্রস্তুত করে এক মাস বয়সের পাটের চারা ১০ ইঞ্চি লাইন থেকে লাইন এবং ৪ ইঞ্চি চারা থেকে চারা রোপণ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা জানান, ইরি-বোরো ধান কেটে ওই জমিতেই পানি সেচ দিয়ে চাষ করে পাট রোপণ করা যায়। তিনি আরো জানান, সনাতন পদ্ধতিতে বা ছিটানো পদ্ধতিতে পাট চাষের চেয়ে রোপণ পদ্ধতিতে পাট চাষ করলে আঁশ, আঁশের গুণগত মান এবং উৎপাদন বৃদ্ধি পায়। উপজেলা কৃষি অফিস রোপণ পদ্ধতিতে পাট চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গাছ কাটতে বাঁধা দেয়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ মারার অভিযোগ

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ  দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় কিশোর আহত, গবাদিপশুর মৃত্যু

পাড়িয়া’র সরকারী রাস্তার গাছ চুরির বিষয়টি বর্তমানে আলোচিত সংবাদ”

ঠাকুরগাঁওয়ে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে নাশকতা রেলপথে নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা

দিনাজপুরে নাশকতা রেলপথে নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা

বিরলে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পাপেট শো বা পুতুল নাচ

পীরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আইসিটি ক্লাবের ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় সভায় ড. জাকির হোসেন স্মার্ট বাংলাদেশ গঠনে সফটওয়ার ও হার্ডওয়ার এর সমন্বয়ে কাজ করতে হবে

হরিপুরে শুভসংঘের ত্রাণ পেল ৩০০ হতদরিদ্র পরিবার