Thursday , 4 May 2023 | [bangla_date]

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের সুস্থতা কামনায় পঞ্চগড়ে মসজিদে বিশেষ দোয়া

পঞ্চগড় প্রতিনিধি\ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের দ্রæত সুস্থতা ও আরোগ্য কামনায় পঞ্চগড়ে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পঞ্চগড় জেলা ছাত্রলীগের উদ্যোগে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ও পঞ্চগড় পৌরসভার একটি মসজিদে গতকাল বুধবার জোহরের নামাজের পর একযোগে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম আকতারুজ্জামান আকতার। দোয়া মাহফিলে পঞ্চগড় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা, মকবুলার রহমান শাখা ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান জয়, সদর উপজেলা ছাত্রলীেেগর জাহিদ হাসান জনি সহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ভারতের একটি হাসপাতালে কোমরে ব্যাথা নিয়ে গত কয়েকদিন আগে ভর্তি হন। পরে সেখানে তিনি কোমরে অস্ত্রপচার করেন। বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের বিশাল মিছিল

পীরগঞ্জে এতিমখানায় শুকনা খাবার বিতরণ

স্রোতে ভেসে আসা ৭ জনের লাশ মিলল দিনাজপুরে

পীরগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রাণ গ্রুপের শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে আইনজীবী হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

নির্বাচন যদি ভন্ডুল হয় তা হলে আমাদের প্রত্যাশা ও ২৪ শের আন্দোলনের প্রত্যাশা হোচট খাবে ……….বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

বীরগঞ্জে পল্লীশ্রী কতৃক নারীর ক্ষমতায়ন বিষয়ক বার্ষিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত

হলফনামায় তথ্য গরমিল নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে -পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে সারজিস

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা  অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ