Sunday , 7 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে অনাবৃষ্টির কারণে ঝরে যাচ্ছে আম-লিচু !

মোঃ মজিবর রহমান শেখ,
তীব্র খরা আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে উত্তরাঞ্চল ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে অনাবৃষ্টির কারণে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। গাছে পানি আর কীটনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার। গেল কয়েক বছরের তুলনায় চলতি বছর গাছে মুকুল এসেছিল ব্যাপক। সেই সাথে গুটিও হয়েছে ভালো। এরই মধ্যে হৃষ্টপুষ্ট হতে শুরু করেছে আম ও লিচু। কিন্তু প্রকৃতির বিরুপ প্রতিক্রিয়ায় তীব্র দাবদাহে এখন দিশেহারা বাগান মালিক ও ব্যবসায়ীরা। ফলন ধরে রাখতে বাড়তি পরিচর্যা করছেন তারা। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল ও হরিপুর, বালিয়াডাঙ্গী এবং পীরগঞ্জ উপজেলায় হিমসাগর, আম্রপালি ল্যাংড়া, হাড়িভাঙ্গা, গোপালভোগ,বরি- ৪, আশ্বিনা, মল্লিকাসহ নানান জাতের আম উৎপাদন হয়ে থাকে। এপ্রিলের টানা তীব্র দাবদাহে এবার দুশ্চিন্তা বাড়িয়েছে বাগান মালিকদের। তীব্র তাপে ঝড়ে যাচ্ছে আম ও লিচুর গুটি। সেচ ও প্রতিষেধক দিয়েও মিলছে না প্রতিকার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারার লিচু চাষী কামাল হোসেন সকালের সময়কে জানান, গত বছরের তুলনায় এবার গাছের ফল ভালো এসেছিল, কিন্তু অতিরিক্ত তাপদাহের কারণে লিচু গাছে থেকে ঝরে যাচ্ছে, সবরকমের কীটনাশক এবং জমিতে নিয়মিত সেছ দিচ্ছি, একটা বাড়তি খরচ হচ্ছে কিছু, তারপরও আমরা ঝরেপড়া ঠেকাতে পারছিনা। আম চাষী রাব্বি ইসলামের সাথে কথা হয়, তিনি সকালের সময়কে জানান, এ বছরের তাপদাহ খুব বেশি, এতে আম খুব বেশি ঝরে যাচ্ছে, বাগানে সেচ দিলেও সমস্যা না দিলেও সমস্যা, এতে আমরা খুব দুশ্চিন্তায় পড়েছি, ফলন নিয়ে আমরা বিপর্যয়ের মুখে পড়তে পারি।
রাণীশংকৈলে পৌর শহরের আম চাষী সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম সকালের সময়কে জানান, নিয়মিত ভাবে আমরা সেচ দিয়ে যাচ্ছি, তারপরও আম ঝরে যাচ্ছে, তাছাড়া বর্তমানে ডিজেলের যে দাম লেবার খরচ বেশি, নিয়মিত সেচ দিতে হলে আমাদের বাড়তি খরচ হয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাণীশংকৈলে, বৈশাখের শেষ প্রান্তে এসেও দেখা মিলেনি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের। রাণীশংকৈল উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ উপজেলায় ৬’শত হেক্টর আম ও ৬০ হেক্টর লিচু বাগান রয়েছে, অনাবৃষ্টির কারণে এ সমস্যা দেখা দিয়েছে। আমরা কৃষকদের সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি,সেচের কোনো বিকল্প নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মতো অনুষ্ঠিত বালুবাড়ী ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট

হরিপুরে শিশু মেলার উদ্বোধন ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ শুরু

চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগের কোন বিকল্প নেই – এ্যাড. অরুনাংশু দত্ত টিটো

পার্বতীপুরে ডিস ব্যাবসার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পিপুল হত্যাকান্ড সংঘটিত

কুয়াশায় মোড়ানো পঞ্চগড়, শীত আগমনের বার্তা

বীরগঞ্জে সার্ভিস ডেক্স ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে বিশ্ব নদী দিবস পালিত

দিনাজপুরে বৈজ্ঞানিক সেমিনারে পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. অশোক কুমার পাল বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে চিকিৎসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ

দিনাজপুরে বৈজ্ঞানিক সেমিনারে পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. অশোক কুমার পাল বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে চিকিৎসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ

পঞ্চগড়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জামানতের টাকা বৃদ্ধি ও খরচের পরিমাণ বাড়িয়ে নির্বাচনকে আবারও বড় লোকের খেলায় পরিনত করার চক্রান্ত চলছে