Saturday , 20 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে অসহায় ও দুস্থদের চিকিৎসায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ২০ মে শনিবার পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে ও রংপুরের দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম , ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল্লাহ, অফিসার লজিস্টিক এন্ড হসপিটালিটি সার্ভিস মো: মাসুক মেহবুব, মেডিকেল অফিসার ডা: মুসফিকুর আলম, ডা: সাজ্জাদুল বারি রকি, জুনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর মো: সাদরুল হাসান রাজু সহ জেলা পুলিশের বিভিন্ন সদস্য, চিকিৎসা কাজে জড়িত বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী এবং চিকিৎসা নিতে আসা রোগীরা। এ সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার ৭০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। সেবার মধ্যে চোখ পরীক্ষা, দৃষ্টি শক্তি সহ অন্যান্য পরীক্ষা। যে সকল রোগীদের চশমা বা প্রাথমিক চিকিৎসা প্রয়োজন তাদের ক্যাম্পেই চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও যে সকল রোগীর চোখের ছানি বা অন্যান্য অপারেশন প্রয়োজন তাদের দীপ আই কেয়ার ফাইন্ডেশনের পক্ষ থেকে রংপুরে নেওয়া হবে এবং সেখানেই বিনামূল্যে অপারেশন শেষে আবার ঠাকুরগাঁওয়ে পৌছে দেওয়া হবে বলে জানান, পুলিশ সুপার। চিকিৎসা নিতে আসা সদর উপজেলার বড় খোচাবাড়ী গ্রামের নাসিমা বেগম ও সদর উপজেলার বড় বালিয়া গ্রামের প্রবীন ব্যক্তি চন্দ্র বসাক, রানীশংকৈল উপজেলা থেকে আসা কাজলী রানী জানান, এটি একটি চমৎকার ও প্রশংসনীয় উদ্যোগ। এখানে চিকিৎসা সেবা পেয়ে খুশি তারা। তবে আরও বড় পরিসরে এ জাতীয় চক্ষু ক্যাম্প আয়োজনের জোর দাবি জানান তারা। এতে করে বেশি সংখ্যক রোগী বিনামূল্যে চক্ষু বিষয়ে চিকিৎসা সেবা পাবেন বলে প্রত্যাশা তাদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আত্মকর্মসংস্থানের জন্যে দিনাজপুরে ব্লক-বাটিক প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগায়ে ৫২ হাজার তালগাছ রোপণ করেছেন খোরশেদ আলী

রাণীশংকৈলে শীত এলে বাড়ে পিঠার কদর!

রাণীশংকৈলে জামাইকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী সেই শ্বাশুড়ি গ্রেফতার

জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সেতাবগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে লন্ডন প্রবাসীর শীতবস্ত্র বিতরণ

জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় সভায় সিদ্ধান্ত পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু হচ্ছে আগামি মাসেই

পীরগঞ্জে কলেজ ছাত্রলীগের বসন্ত বরণ উৎসব

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা রহিমা বেগম (৭০) বছরের বৃদ্ধার মৃত্যু !