Tuesday , 2 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশনা অমান্য করে চলছে কোচিং !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় শিক্ষামন্ত্রীর নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মোঃ আখতারুল আলম রাতেরবেলাও অতিরিক্ত ক্লাসের নামে চালাচ্ছেন কোচিং, এছাড়াও অসংখ্য কোচিং সেন্টার অবাধে চালাচ্ছে তাদের কোচিং বাণিজ্য। ৩০ এপ্রিল রবিবার সরেজমিনে, ঠাকুরগাঁও শহরের বেশ কিছু এলাকায় ঘুরে দেখা যায়, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অমান্য করে শহরের অসংখ্য কোচিং সেন্টার দিনে ও রাতের বেলায় কোচিং সেন্টারে অবাধে কোচিং করাচ্ছেন মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত), মোঃ আখতারুল আলম কে (রবিবার) রাত ৭ টা ৩০ মিনিটেও তার কোচিং চালাতে দেখা গেছে । এ বিষয়ে জানতে চাইলে আখতারুল আলম বলেন, এটা কোচিং না, অতিরিক্ত ক্লাস ।তবে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রিদের অতিরিক্ত ক্লাসের বিষয়ে তিনি বলেন ,বাইরে নিজের বাসায় অতিরিক্ত ক্লাসে পরানো যাবে । এছারও হাজিপাড়া এলাকায় ,প্লাকোড কোচিং ,সাকসেস,রাসেলসহো অনেকেই আইনের তোয়াক্কা না করেই কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছে ।
২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। । এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান তিনি। কিন্তু এই নির্দেশনাকে তোয়াক্কা করছেন না ঠাকুরগাঁওয়ে কোচিং সেন্টারের কর্তৃপক্ষ ও শিক্ষকরা। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো:সামুসজ্জামান বিষয়টি জানানো হলে দ্রুত ব্যাবস্থা গ্রহন করার কাথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে উত্তোলনকৃত বালুর ঢিপি নিলামে বিক্রি করলেন বোচাগঞ্জের ইউএনও

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাৎ, চক্রের তিনজন রিমান্ডে

চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল বীরগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি

কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময়

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত হয়

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে  বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদুল ফিতর ও নববর্ষে আমদানিÑরপ্তানী ৭ দিন বন্ধ

ফ্রেন্ডস এসএসসি-৯১ ব্যাচ’র আয়োজনে ঈদ পুনর্মিলনী