Wednesday , 31 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সড়কে কুড়িয়ে পাওয়া ১ লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক – গফুর

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে ১ লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন আব্দুল গফুর নামে রিকশাচালক। বুধবার ৩১ মে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের ২৪ টিউবওয়েল নামক স্থানে ১ লাখ টাকার একটি বান্ডিল কুড়িয়ে পান আব্দুল গফুর। পরে সেটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ব্যবস্থা করেন তিনি। প্রকৃত মালিকের খবর পাওয়া গেলে থানা পুলিশের মাধ্যমে যাচাই শেষে মালিক রেজাউলকে টাকাটি ফেরত দেওয়া হয়। এমন মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন সেই রিকশাচালক । স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছেন। আর রিকশাচালক গরীব হয়েও তার এমন মানবিক কাজ আসলেই আমাদের জন্য শিক্ষার। টাকা পেয়ে রেজাউল ইসলাম বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে রাস্তায় পরে যায়। আমার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখি টাকাটা আমার পকেটে নাই। তারপর শোনলাম একজন রিকশাচালক পেয়েছেন। তারপর আমি এসে প্রমাণ দিলাম। আর আমার টাকা আমাকে ফেরত দেওয়া হল। আমি ভাবতে পারিনি যে টাকাটা ফেরত পাব। আমি সেই রিক্সাচালক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। রিকশাচালক আব্দুল গফুর বলেন, টাকাটা পাওয়ার পর অনেকজনে আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমি কাউকে টাকাটা দেয়নি। আমার ইচ্ছে ছিল প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া। আমি সেটা করতে পেরে খুব খুশি। সবার মন মানসিকতা আমাদের প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার মত থাকা উচিত বলে আমি মনে করি। ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মামুন বলেন, আব্দুল গফুর একজন রিকশাচালক সে রংপুর ঠাকুরগাঁও মহাসড়কে রিকশা চালানোর সময় ১ লক্ষ টাকা পায়। তাৎক্ষণিকভাবে আমাদের অবগত করলে আমরা সেখানে যাই। মা এন্টারপ্রাইজের মালিক রেজাউল করিম এই টাকাটার প্রকৃত মালিক। ব্যাংক থেকে তোলে ব্যবসায়িক কাজে তিনি টাকাটা নিয়ে যাচ্ছিলেন পথিমধ্যে রাস্তায় টাকাটা পড়ে যায়। আমরা সকল কিছু যাচাই-বাছাই করার পরে রেজাউল করিমকে টাকাটা বুঝিয়ে দিয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দিনাজপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন

‘স্বাধীন বাংলার স্বপ্ন বাস্তবায়নকারী একমাত্র সফল নেতা বঙ্গবন্ধু’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রীকে অমানবিক প্রহার ঃ হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ে উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে- পুলিশের সংবাদ সম্মেলন

ব্রেন টিউমারে আক্রান্ত শিশু শিমলার বাঁচার আকুতি, বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

ঠাকুরগাঁওয়ে চিনিকল রক্ষা পরিষদের অবস্থান কর্মসূচী

পীরগঞ্জে গ্রামীন ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই ঃ ৪ যুবকের নামে মামলা

নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা দিনাজপুরের মানুষের ভালবাসায় আমি অভিভূত-ডিসি শাকিল আহমেদ

রাণীশংকৈল ৭ হাজার করোনার ভ্যাকসিন পৌঁছেছে!