Friday , 5 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

মোঃ মজিবর রহমান শেখ,
“তথ্য থেকে বাস্তবে: সকল মিডওয়াইফ এক সাথে” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলায় পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। দিবসটি পালনে ৫মে শুক্রবার ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহন করেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অঞ্জনা রানী। এছাড়াও মনোয়ারা মিডওয়াফারি ইনস্টিটিউট, গোল্ডেন লাইফ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাগণ র‌্যালিতে অংশ নেন। প্রতি বছর র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হলেও মিডওয়াইফারি শিক্ষার্থীদের পরীক্ষার কারনে এ বছর আলোচনা সভা বা অন্যান্য অনুষ্ঠান হয়নি বলে জানান সিভিল সার্জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

বীরগঞ্জে উত্তরের কণ্ঠের আনুষ্ঠানিক স্বপ্নেযাত্রা শুরু

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ স্বামী কারাগারে

রুহিয়ায় মুক্তিযোদ্ধা ও তার ছেলের উপর হামলা

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে সবজির চারা ও বীজ বিতরণ

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে সবজির চারা ও বীজ বিতরণ

সংবাদ প্রকাশের জেরে ফুলবাড়ীতে সাংবাদিককে হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আলু ৫০ পেয়াজ ৮০ রাণীশংকৈলে বাজার মনিটরিংয়ের অভাবে দাম বেশি

হরিপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

রানীশংকৈলে দ্রব্যমূল্যে লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির মানব বন্ধন