Saturday , 27 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ঠাকুরগাঁও ॥ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় গতকাল শনিবার দুপুরে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিস চত্বরে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, প্রকল্পের সমন্বয়কারী সিরাজুস সালেকীন, আদিবাসী নিলিপ মিঞ্জি, সাংবাদিক রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় সদর উপজেলার আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করা, স্থায়ীত্বশীল জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতকরণ ও ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমান প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ইউপি উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা

হরিপুরে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ফারুক আলম টবি

সভাপতি-জয়নাল : মখদুম সাব্বির-সম্পাদক ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খানসামায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা

নিজপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে  প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ  আলীর শোক সভা

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ আলীর শোক সভা