Tuesday , 9 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে লুকমান মেহেদী লুবান (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। ৯ মে মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। লুবান পৌর শহরের বাসিরপাড়া মহল্লার সাবেক পুলিশ সদস্য মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লুবানকে বাড়ি থেকে কয়েকজন বন্ধু সকালে ডেকে নিয়ে যায়। লুবান চুল কাটার কথা বলে বাড়ি থেকে বন্ধুদের সাথে চলে যায়। পরবর্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় একটি পুকুরে বন্ধুদের সাথে সাঁতার শেখার জন্য নামে। সাঁতার না জানায় লুবান পানিতে তলিয়ে গেলে তার সহপাঠিরা চিৎকার করলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট পুকুর থেকে লুবানকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পরিবারের লোকজন তার মরদেহ বাসায় নিয়ে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরী হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো: সারোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধুরা সাঁতার শেখার জন্য সেখানে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে লুবানের মৃুত্য হয়। তবে পুকুরটি ড্রেজিং করার কারনে পানির গভীরতা অনেক বেশি ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির নেতা নিহত আহত-১

বীরগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

খানসামায় চেতনানাশক ছিটিয়ে প্রায় ৬ভরি  স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি

খানসামায় চেতনানাশক ছিটিয়ে প্রায় ৬ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি

মহিলা পরিষদ ও ইনার হুইল ক্লাব অব দিনাজপুর শীতার্ত মানুষের পাশে

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুর রাজ দেবোত্ত এষ্টেটের উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সংবর্ধনা প্রদান

ফকির আলমগীর আর নেই

বীরগঞ্জে জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিক ঐক্য পরিষদের মানববন্ধন

বিরলে জনসংগঠন ঐক্য পরিষদ ও আদিবাসী নারী ঐক্যজোট সেটেলমেন্ট অফিসার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রাণীশংকৈলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়