Thursday , 18 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহৃত টেপেনটেডল ট্যাবলেট ও ফেনসিডিল আটক করা হয়। ১৭ মে বুধবার ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক ও অধিনায়ক মো: তানজীর আহম্মদ স্বাক্ষরতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৬ মে মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বিওপি’র বিজিবি’র বিশেষ টহলদল সীমান্তের ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “কাঠালডাঙ্গী মাঠ” এ অভিযান চালায়। অভিযানে ৯ হাজার ৩শ পিস নেশাজাতীয় টেপেনটেডল ট্যাবলেট ও ২৮৬ বোতল উদ্ধার করা হয়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ১৯ লাখ ৭৪ হাজার ৪শ টাকা। আটককৃত মাদকদ্রব্য আটকের পর ধ্বংসের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে ব্যাটালিয়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র প হতে জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের উন্ননের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয় করতে হবে —হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি টানা তিন দিন ধরে শৈত্যপ্রবাহে কনকনে শীতে কাঁপছে মানুষ

ফুলবাড়ীতে চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

বীরগঞ্জে জমি নিয়ে বিবাদে চরম উত্তেজনা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

রাণীশংকৈলে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমুলক সভা

লাইট হাউজের এডভোকেসি সভা

যুদ্ধাপরাধীদের বিচারে সুফিয়া কামালের অবদান শীর্ষক ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

যুদ্ধাপরাধীদের বিচারে সুফিয়া কামালের অবদান শীর্ষক ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

মরহুমা গুলনাহার মহসিনের মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা

রাণীশংকৈলে কুলিক আর্ট স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান