Wednesday , 10 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক সদস্যদের মাঝে সুদ মুক্ত ঋন বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের সুদ মুক্ত ঋন, নবীন উদ্যোক্তা ঋন, গৃহ নির্মাণ ঋন, সদস্যদের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ এবং সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ৯ মে মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও এরিয়া অফিসের হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়। গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও এরিয়া অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল অফিসের যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল অডিট অফিসের যোনাল অডিট অফিসার মোহা: আব্দুল আলীম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র, ঠাকুরগাঁও সদর এরিয়া ম্যানেজার মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো: হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মো: ছাইদুর রহমান সরকার, হিসাব কর্মকর্তা মো: মমিনুল ইসলাম প্রমুখ। এ সময় ৬ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যের মাঝে সুদ মুক্ত ঋন, ১ জন নবিন উদ্যোক্তাকে ঋন, ২০ জন সদস্যকে গৃহ ঋন, ১৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ শেষে প্রায় শতাধিক সদস্যের মাঝে বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা বিরতণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন দাবিতে দিনাজপুরের হিলি রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

সুয়ারেজের বিদায়ে মেসির আবেগঘন বার্তা

দেশে প্রথম লোহার খনির সন্ধান হাকিমপুরে উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খনন

জেলা প্রশাসন দিলেন শীতবস্ত্র ।। রিটানিং অফিসার করলেন রাণীশংকৈল পৌর মেয়রের কক্ষ সিলগালা

পীরগঞ্জে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস)’র কর্মবিরতী পালন

বোচাগঞ্জে মনোনয়ন পত্র দালিখ করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

বীরগঞ্জে তুচ্ছ ঘটনায় মারপিটে আহতের পরিবার পাল্টা অভিযোগের বিপাকে

বোচাগঞ্জে ২ ফার্মেসিকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী আমগাছ ‘এশিয়ার সবচেয়ে বড়’ আমগাছ হিসেবেও ধরা হয় এটিকে

দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর হাবিপ্রবির ক্যাম্পাসে সাজ সাজ রব