Monday , 22 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২২ মে সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কালচারাল অফিসার জাকির হোসেন ইমন প্রমুখ।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়নের সেরা ভূমি উন্নয়ন করদ্বাতাগণকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ব্যাপক সাড়া জাগিয়েছে গামছা পলাশ ও অংকনের ‘চান্দের কোলে’

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে দিনাজপুর পলিটেকনিকের তিন রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা

পীরগঞ্জে মাছের পোনা অবমুক্ত

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে মত বিনিময়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাক গ্রেপ্তার!

পীরগঞ্জে ৩ ঔষধ ফার্মেসীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আদিবাসী কল্যাণ পরিষদের ১৬৮ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে রসুন চাষে আগ্রহ হারাছেন কৃষকেরা!