Thursday , 4 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জে মো: মুরাদ হোসেন (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৪ মে বৃহস্পতিবার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুরাদ পার্শ্ববর্তী মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ‘খররা’ এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্র ও ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের মোঃ দারুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মুরাদ ঐ মাদ্রাসার আবাসিক শাখার ছাত্র। গত ৩ মে বুধবার আসরের নামাজ আদায় করে নিরুদ্ধেশ হয় সে। মাদ্রাসার লোকজন তার বাড়িতে খবর দিয়ে সকলেই বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার সন্ধান পায়নি। এ অবস্থায় এলাকার লোকজন ভুট্টা ক্ষেতে কাজ করার সময় ৪ মে বৃহস্পতিবার সকালে তার মরদেহ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আলামত সংগ্রহ করে। মাদ্রাসার পাশের একটি বাঁশঝাড়ে রক্তাক্ত অবস্থায় তার পড়নের কাপড়-চোপর পরে ছিল। ধারনা করা হচ্ছে সেখানেই তাকে হত্যা করে পাশের ভুট্টাক্ষেতে ফেলে দেওয়া হয়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তদন্ত চলছে, ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ফেন্সিডিলসহ ১ নারী আটক

তারেক রহমানের নেতৃত্বেই দল সুসংগঠিত হবে জনগণকে ভিন্ন পথে পরিচালনা করতেই জিয়ার কবরকে ইস্যু করছে সরকার – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খানসামায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন

​​​​​​​ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম-আফ্রিদি

র‌্যাবের সাড়াঁশি অভিযানে দিনাজপুরে গুদাম ঘর হ’তে ফেন্সিডিলসহ আটক ২ জন

হাইকোটের নির্দেশে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ

ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান: খাও আর জিতে নাও পুরষ্কার

বোদায় ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৪

হরিপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পিতা এ্যাডভোকেট আব্দুল হাই এর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত