Wednesday , 17 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্র মুরাদ হত্যার ঘটনায় এক যুবক আটক

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জে মো: মুরাদ হোসেন (১১) নামে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়। ১৬ মে মঙ্গলবার রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে মো: মাসুদ (২১) নামে ঐ যুবককে আটক করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার এস,আই জাবেদ বলেন, ঐ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধারের পর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্ত চলছে। এ ঘটনায় মুরাদের পিতা ও ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের দারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে সন্দেহভাজন মুরাদের বেশ কয়েকজন বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজনের নাম, ঠিকানা পুলিশকে প্রদান করেন তিনি। পরবর্তিতে আটককৃত ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের মো: রমজান আলীর ছেলে মাসুমের মোবাইল ফোন ট্রেক করে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া যায়। ১৭ মে বুধবার মামলার সাক্ষীর কাজে রংপুরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি তবে আটককৃত মাসুদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার তাকে রিমান্ডের জন্য আবেদন করা হবে। মাসুদকে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় আরও তথ্য পাওয়া যাবে বলে ধারনা করছি। উল্লেখ্য, ৪ মে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী একটি ভুট্টা ক্ষেত থেকে মো: মুরাদ হোসেন (১১) নামে ঐ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। সে পার্শ্ববর্তী মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ‘খররা’ এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্র ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাকুরি জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

আওয়ামী লীগকে নি-ষিদ্ধের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

আটোয়ারীতে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী নিহত

জঙ্গি দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: র‌্যাব ডিজি

করোনার সম্মুখ যোদ্ধা ডাক্তারদের জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে

দিনাজপুরে ৪৭ হাজার ২৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

লিগ্যাল এইডের মাধ্যমে বিচার প্রার্থী মানুষ যেন বিচার পায় সে ব্যাপারে আরও প্রচার ও তৎপরতা বাড়াতে হবে–রেলপথ মন্ত্রী

পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কার্যক্রমে রংপুর বিভাগে শ্রেষ্ট ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়ন